"ওস্তাদের মার শেষ রাতে..." উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

অনবদ্য অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। চাপের মুখে নিজের জাত চেনালেন সঞ্জু। ভারতীয় দলের তারকা এই ব্যাটসম্যান দলের হয়ে অর্ধেকের বেশি রানের একটি অবদান রেখেছেন। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ওয়েস্ট ইন্ডিজ দল ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান বানায়। যে রান তাড়া করতে এসে ১৯.২ ওভারে দুরন্ত জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া।

ভারতকে ম্যাচ জেতালেন সঞ্জু স্যামসন

Ind vs wi
Sanju Samson | Image: Getty Images

ভারতীয় দলের রান তাড়া করাটা ছিল বেশ চাপের। শুরুতেই ১১ বলে ১০ রানে আউট হয়ে যান অভিষেক শর্মা, ঈশান কিষানও পাওয়ার প্লের ভিতর  ৬ বলে ১০ রানে উইকেট হারিয়ে ফেলেন। সূর্যকুমার ও সঞ্জুর মধ্যে ৩৫ বলে ৫৮ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ১৬ বলে ১৮ রান বানিয়ে আউট হয়ে যান স্কাই। মিডিল ওভারে তিলক ভার্মা ১৫ বলে ২৭ রানের একটি ক্যামিও খেলেন। ১৪ বলে ১৭ রান বানান হার্দিক, শেষের দিকে দ্রুত ৪ বলে ৮ রান বানান শিবম দুবে এবং আজকের হিরো সঞ্জু স্যামসন ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে অনবদ্য জয় ছিনিয়ে দেন। ভারতের এই জয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

দেখেনিন টুইট

Read Also: IND vs WI: ইডেনের মাঠে সঞ্জু’র ঐতিহাসিক ইনিংস, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *