টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে (IND vs USA) মাঠে নেমে দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন অভিষেক শর্মা, ফলে চাপে পড়ে দল। এমনকি, ইনফর্ম ঈশান কিষান ও তিলক ভার্মা কিছুটা লড়াই করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ঈশান ২০ ও তিলক ২৫ রান করে আউট হন। দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। একা হাতেই আজকের ম্যাচের রূপরেখা বদলে দিয়েছেন স্কাই। ৪৯ বল খেলে ১০টি চার ও ৪টি ছক্কায় স্কাইয়ের ব্যাট থেকে এসেছে ৮৪ রানের দুর্দান্ত একটি ইনিংস।
দুরন্ত জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া

দলের হয়ে আজ রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া কিংবা শিবম দুবের মতন স্পেশালিস্ট তারকারা পর্যন্ত ব্যর্থ হয়েছেন। শেষদিকে স্কাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ভারত ১৬১ রানে পৌঁছায়। রান ডিফেন্ড করতে এসে ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) দুরন্ত বোলিংয়ে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র ১৩ রানের মধ্যেই ৩টি উইকেট হারিয়ে ধাক্কা খায় তাদের টপ অর্ডার।
Read More: IND vs USA: আর্শদীপ-সিরাজের দাপুটে বোলিং, প্রথম ম্যাচেই জয় নিশ্চিত করল ভারত !!
দ্রুত উইকেট হারানোর পর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি। দু’জনে মিলে ৫২ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মিলিন্দ (৩৪), সঞ্জয় (৩৭) ও শুভম রঞ্জনা (৩৭) লড়াই চালালেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানেই থামে মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে লক্ষ্য সহজেই তাড়া করে ২৯ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ভারতের হয়ে সিরাজ নেন ৩ উইকেট, আর্শদীপের ঝুলিতে ২টি।
ম্যাচ শেষে যেন হাঁফ ছেড়ে বেচেঁছে টিম ইন্ডিয়া। এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “সূর্যকুমারের এমন ইনিংস না আসলে ভারতের হার নিশ্চিত ছিল।” অন্য এক ভক্ত লিখেছেন, “অন্তত জয়টা এসেছে এটাই অনেক।” আর এক ভক্ত লিখেছেন, “আজকে হারলে মুখ দেখানোর জায়গা থাকতো না।”