IND vs PAK: "চা-চিনি-দুধে পাকিস্তান গেল..." ৬১ রানে সালমানদের পরাস্ত করে বড় জয় টিম ইন্ডিয়ার, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

আজ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (IND vs PAK)। পাকিস্তানকে হারিয়ে আবার একবার জয় সুনিশ্চিত করে নিলো ভারতীয় দল। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম ওভারেই ক্যাপ্টেন সালমান আগা অভিষেক শর্মাকে (Abhishek Sharma) আউট করে ম্যাচে অনেকটা এগিয়ে যায়। তবে, ভারতের ইনিংসকে দারুণভাবে ঘুরিয়ে দেন উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan)। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফেরে ভারত। ব্যাট হাতে ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ঈশান।

তাছাড়া, তিলক ভার্মা (২৫), সূর্যকুমার যাদব (৩২), শিভম দুবে (২৭) রান যোগ করেন এবং রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত। কঠিন উইকেটে এই রান পাকিস্তানের সামনে ছিল পাহাড় সমান। অন্যদিকে, পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইম আইয়ুব, তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং শুরু থেকেই ধাক্কা খায়। এশিয়া কাপে বুমরাহকে ৩টি ছক্কা হাঁকানোর পর ডোকুমেন্টরি বানানো সাহিবজাদা ফারহান হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে রান না করেই আউট হন।

Read More: ‘৬,৬,৬,৪,৪,৪..,’ বিধ্বংসী ব্যাটিং’এ পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঈশান কিষাণ গড়লেন অনন্য রেকর্ড !!

৬১ রানে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া

ind vs pak
IND vs PAK | Image: Getty Images

আর এক ওপেনার সাইম আইয়ুব মাত্র ৬ রান করে বুমরাহের শিকার হন। অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ৫ রান করে অক্ষরের বলে ফেরেন, অধিনায়ক সালমান করেন ৪ রান। দ্রুত উইকেট পড়তে থাকায় চাপ বাড়তে থাকে পাকিস্তানের ওপর। এই পরিস্থিতিতে উইকেটরক্ষক উসমান খান ৩৪ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস খেললেও বাঁকি ব্যাটসম্যানদের থেকে সেভাবে কোনো সাহায্য পেতে দেখা যায়নি। ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া, বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী – প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ভারতের এই জয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

দেখেনিন টুইট

Read Also: IND vs PAK: বরুণ-জসপ্রীতদের বোলিং দাপটে উড়ে গেল পাকিস্তান, কলম্বো মাটিতে বিশাল জয় ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *