IND vs NZ: "ICC' দয়া করেছে বলেই ট্রফি জিততে..." তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IND vs NZ: আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। মেগা ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ৫ উইকেটে ২৫৫ রান বানিয়ে ফেলে। এর রান তাড়া করতে এসে ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড দল। মেগা ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে দিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ঝড় তোলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনের দ্রুত রান তোলায় শক্ত ভিত পায় দল। অভিষেক মাত্র ২১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অভিষেক আউট হওয়ার পরেও রানের গতি একটুও কমেনি। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান ঝড়ো ব্যাটিং চালিয়ে যান।

ফাইনালে দাপুটে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া

Ind vs nz
Sanju Samson and Abhishek Sharma | Image: Getty Images

সেমি ফাইনালে দাপুটে ব্যাটিংয়ের পাশাপাশি আজকের ম্যাচেও ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস দেখা গিয়েছে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। তাছাড়া, ঈশান কিষান ২৫ বলে ৫৪ রান করে দলের রানকে বিশাল উচ্চতায় পৌঁছে দিয়েছিল। শেষের দুই ওভারে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিও টিম ইন্ডিয়াকে নির্ধারিত ২০ ওভারে ২৫৫ রানে পৌঁছে দেয়। বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়তে দেখা গিয়েছে নিউজিল্যান্ডকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। টিম সাইফার্ট ৫২ ও ক্যাপ্টেন সান্টনার ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে, ভারতের হয়ে বুমরাহ  ৪ উইকেট এবং অক্ষর ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং ভেঙে দেন। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড এবং ৯৬ রানের বড় জয় তুলে নিয়ে ভারত টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস তৈরি করলো, ভারতের এই জয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “পুরোপুরি দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত।” “আর কেউ স্টেডিয়ামকে অপয়া বলবে না।” – এক ভক্ত দাবি জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, “গম্ভীর-সূর্য জুটি সেরা, ওরা থাকলেই ট্রফি আসবে।”

দেখেনিন টুইট

Read Also: IND vs NZ: অক্ষর-বুমরাহ’এর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয় করে ইতিহাস ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *