"ভবিষ্যতে কপালে দুঃখ আছে..." নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ১৭ রানে জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IND vs NED: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ চলতি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল। ম্যাচটি নিয়মরক্ষার হলেও নেদারল্যান্ড ভারতকে বেশ ফাইট ব্যাক দিয়েছে। ভারতীয় দল মাত্র ১৭ রানে ম্যাচটি জিততে সক্ষম হয়েছে। কেবলমাত্র অক্ষর প্যাটেলকে ছাড়া দল তাদের সেরা একাদশ খেলিয়েছিল। তবুও ভারতের এমন পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে অনেক প্রশ্ন উঠছে। বিশেষ করে আর মাত্র কয়েকদিন পর শুরু হতে চলেছে সুপার এইটের লড়াই। আর সেই লড়াইয়ে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বাঁকি দলগুলো। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

প্রথমে ব্যাটিং করতে এসে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের জন্য। ওপেনিং করতে নেমে আবার খাতা ন খুলেই আউট হয়ে যান অভিষেক শর্মা, আর কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষাণ। টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল। তিলক বর্মা ও সূর্যকুমার যাদব চেষ্টা করলেও বড় ইনিংস গড়তে পারেননি। এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন শিবম দুবে (Shivam Dube)। হার্দিক পান্ডিয়া-র সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে একটা দুর্দান্ত ফিনিশ দেন দলকে। ৩১ বলে ৬৬ রানের দুরন্ত এক ইনিংস খেলেছিলেন, অন্যদিকে হার্দিক প্রয়োজনীয় ৩০ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে ভারত।

মাত্র ১৭ রানে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া

IND vs NED
IND vs NED | Image: Getty Images

রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ব্যাট হাতে তরুণ প্রতিভা বাস ডি লিড ও কলিন অ্যাকারম্যান যথাক্রমে ৩৩ ও ২৩ রান বানান। শেষের দিকে জ্যাক লিয়ন (২৬) ও নয়া ক্রস (২৫) তাদের অবদান রাখেন। ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বরুণ চক্রবর্তী, তিনি ৩ উইকেট তুলে নেন এবং দুবের খাতায় যোগ হয় ২ উইকেট। ১৭৬ রান বানাতে সক্ষম হয় নেদারল্যান্ড। ১৭ রানে জয় ছিনিয়ে নিলেও ভক্তরা ভারতের পারফরম্যান্স নিয়ে খুশি নয়।

সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “সুপার এইটে ভারত আর এভাবে খেলতে পারবে না।” নেদারল্যান্ডসের প্রশংসা করে এক ভক্ত লেখেন, “বেশিরভাগ সহযোগী দল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে।” এক ভক্ত পাকিস্তানের মজা নিয়ে লেখেন, “নামিবিয়া এবং নেদারল্যান্ডসের কাছে যেভাবে ধুঁকল ভারত তাতে পাকিস্তানের লজ্জা হওয়া উচিত।” আর এক ভক্ত লিখেছে, “এমন ভাবে চলতে থাকলে বিশ্বকাপ ভুলে যেতে হবে।”

দেখেনিন টুইট

Read Also: ভারত থেকে সরছে ICC’এর টুর্নামেন্ট, পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে লাভবান অস্ট্রেলিয়া‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *