IND vs NAM: "বাচ্চাদের সাথে না খেলায় ভালো..." নামিবিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের সমাজ মাধ্যমে শুরু হলো টিম ইন্ডিয়াকে নিয়ে চর্চা !! 1

IND vs NAM: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপটের সঙ্গে দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ভারতকে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়। শুরুটা আক্রমণাত্মক করলেও শেষটা একেবারে ভালো হয়নি ভারতের। ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া দুজনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানের বড় সংগ্রহ করে। ভারতের হয়ে ঈশান সর্বাধিক ২৪ বলে ৬১ রান বানান, তাছাড়া হার্দিক (৫২), তিলক ভার্মা (২৫), শিবম দুবে (২৩), সঞ্জু স্যামসন (২২) রান বানান। অন্যদিকে, নামিবিয়ার অধিনায়ক এরাসমাস ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন।

দুরন্ত জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া

Ind vs nam
IND vs NAM | Image: Getty Images

জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ভারতের স্পিন আক্রমণে ভেঙে পড়ে নামিবিয়া। স্টিনক্যাম্প ২৯ ও ফ্রাইলিঙ্ক ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পরে প্রতিপক্ষরা। বরুণ ২ ওভারে ৩ উইকেট নেন, অক্ষর পান ২টি সাফল্য। ১৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়া এবং ৯৩ রানে জয় সুনিশ্চিত করে নেয় টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ের সাথে সাথে গ্রুপ পর্যায়ে শীর্ষে উঠে এসেছে এবং সমাজ মাধ্যমে বেশ চর্চাও শুরু হয়েছে।

এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “ভারত পুরো ছেলেখেলা করছে এদের সাথে।” অন্য এক ভক্তের দাবি, “পাকিস্তান ম্যাচের আগে ভালো একটা প্র্যাকটিস হয়ে গেল।” এক ভক্তের দাবি, “ভারত পুরো অপ্রতিরোধ্য।” আর এক ভক্ত লিখেছেন, “ভারতকে আটকানো সহজ নয়।”

দেখেনিন টুইট

Read Also: IND vs NAM: ৬,৬,৬,৬,৪,৪.. নামিবিয়াকে ছারখার করে ঈশান কিষাণ এক ওভারেই গড়লেন অনন্য নজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *