সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টিম ইন্ডিয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ (T20 World Cup 2026) নতুন ইতিহাস তৈরি করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে ভারত টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করল। শুধু তাই নয়, সামগ্রিকভাবে এটি ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। মেগা ফাইনালে একতরফা ভাবে কিউইদের বধ করেছে টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতের ব্যাটিং ও বোলিং উভয়ই ছিল অসাধারণ। বিশ্বকাপের বড় মঞ্চে টিম ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং ছিল অসাধারণ।
বিশ্বকাপ জিতে ট্রোল হার্দিক পান্ডিয়া

অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্ব এই সাফল্যের অন্যতম বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে, এই বিশ্বকাপ জয়ে অন্যতম বড় ভূমিকা পালন করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাট হাতে ২১৭ রান এবং বল হাতে ৯টি উইকেট পেয়েছেন। তবে হার্দিক পান্ডিয়া ম্যাচ শেষে অবশ্য হয়ে কৃতিত্ব তাঁর নতুন গার্ল ফ্রেন্ড মাহিকা শর্মাকে দিয়েছেন। হার্দিক জানান, মাহিকা শর্মা তার জীবনে আসার পর থেকেই সবকিছু বদলে গেছে। হার্দিক বলেন, “মাহিকা আমার জীবনে আসার পর থেকে আমি জয় পেয়েছি, কেবল জয়ই পেয়েছি। আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে।” তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পাশাপাশি, হার্দিক অনেক বার বিশ্বকাপ জেতার পর মাহিকাকে ক্যামেরার সামনে এনেছেন এবং মাঠে নানা ধরনের আচরণ করেছেন যা মানতে পারেনি ভক্তরা। তাঁর এই বয়ানের পর ভক্তরা অনেকেই ক্ষুব্দ হয়েছে। এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, যেই হোক না কেন, ম্যান অফ দ্য ওম্যান সবসময় মাহিকাই থাকবে।” আর এক ভক্ত লিখেছেন, “এটা এখন খুব বেশি বাড়াবাড়ি এবং বিরক্তিকর।” অন্য এক ভক্ত লিখেছেন, “আমি শপথ করছি, এই আন্তর্জাতিক ছাপ্রি প্রো ম্যাক্স এই মেয়েটিকে এমনভাবে কৃতিত্ব দিচ্ছিল যেন সে আসলেই খেলা জিতেছে।”