IPL 2026: "মাঠে হা@# অভ্যাস রয়েছে..." রাজস্থানের কাছে ৬ রানে হারলো গুজরাট, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: গুজরাটের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে জয়ের ধারা বজায় রাখলো রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে রাজস্থান রয়্যালস গুজরাটের সামনে ৬ উইকেট হারিয়ে ২১০ রান বানাতে সক্ষম হয়েছিল। রান তাড়া করতে এসে গুজরাট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রান বানাতে সক্ষম হয়েছিল। প্রথমে ব্যাটিং করে রাজস্থানের হয়ে শুরুটা বেশ ভালোই করেছিলেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে, ৩৬ বলে ৫৫ রান বানান জয়সওয়াল। ১৮ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। তাছাড়া, দলের হয়ে সর্বাধিক ৪২ বলে ৭৫ রান করেন ধ্রুব জুড়েল। তাছাড়া রিয়ান পরাগ (৮), শিমরণ হেটমায়ার (১৮), রবীন্দ্র জাদেজা (৭*) রান বানিয়ে রাজস্থানের স্কোরকে ২১০’এ পৌঁছে দেন।

অনবদ্য জয় ছিনিয়ে নিলো গুজরাট

Ipl 2026
GT vs RR | Images: Getty Images

গুজরাটের হয়ে দুই উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা, তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহম্মদ সিরাজ, অশোক শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রশিদ খান। জবাবে ব্যাটিং করতে এসে, পাওয়ার প্লের ভিতরে ৫৬ রান বানিয়ে ফেলে গুজরাট। কুমার কুশগ্র যিনি আজ শুভমানের জায়গায় খেলছেন তিনি ১৪ বলে ১৮ রান বানান। তাছাড়া, জস বাটলার ১৪ বলে ২৬ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। মিডিল অর্ডারে ধস লাগে গুজরাটের। যেখানে, গ্লেন ফিলিপস (৩), ওয়াসিংটন সুন্দর (৪), রাহুল তেওটিয়া (১২), শাহরুখ খান (১১) রানে আউট হয়ে যান। শেষের দিকে ক্যাপ্টেন রশিদ খান ও কাগিসো রাবাডা আবার দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। রাবাডা ১৬ বলে ২৩ রানে অপরাজিত থেকে যান এবং রশিদ ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন।

Read More: IPL 2026: “কুত্তা মার মেরেছে..”, সামির রিজভীর বিধ্বংসী ইনিংসে ধ্বংস মুম্বাই, দিল্লির দুরন্ত জয় চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

আজকের ম্যাচ শেষে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, “গুজরাট মনে হয় শুভমানকে বাদ দিয়েই দিয়েছে।” এক ভক্তের দাবি, “এভাবে খেললে গুজরাট আর চেন্নাই পাল্লা দেবে কে টেবিলের তলায় থাকবে।” এক ভক্ত লিখেছেন, “রাজস্থান এবার কাপ পাওয়ার যোগ্য দাবিদার।” এক ভক্ত লিখেছেন, “প্রতিদিন ৩০০ পুশ আপ দেওয়া ফিলিপস ৩ রান করতেই ব্যর্থ।”

দেখেনিন টুইট

Read Also: “সৌরভ ক্রীড়ামন্ত্রী হলে সম্মান বাঁচাত..”, মেসি কান্ড প্রসঙ্গে ভোট বাজারে BJP’এর চোখের মণি দাদা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *