"টেস্ট খেলতে নেমেছিল সব..." দিল্লির সামনে ১৬২'তে শেষ হলো মুম্বইয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। উভয় দল তাদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ইনিংস বিরতিতে ম্যাচ জমে উঠেছে দারুণভাবে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৬২ রান। শুরুটা খুব একটা ভালো না হলেও মাঝের ওভারে ঘুরে দাঁড়িয়েছিল মুম্বাই পল্টন।

মুম্বইয়ের ইনিংসে ওপেনার রায়ান রিকেলটন মাত্র ৯ রান করে দ্রুত আউট হয়ে যান। তবে অভিজ্ঞ রোহিত শর্মা ৩৫ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে তিলক ভার্মা এদিন সম্পূর্ণ ব্যর্থ, মাত্র ২ বল খেলে শূন্য রানে ফিরে যান। মুকেশ কুমারের পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে দুই উইকেট হারায় পল্টন। রোহিতের সাথে ইনিংসের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি ৩৬ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তার এই ইনিংসই মুম্বাইকে একটি লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়।

থমকে গেল মুম্বইয়ের ব্যাটিং অর্ডার

Ipl 2026
Suryakumar Yadav | Image: Getty Images

মাঝের দিকে শেরফেন রাদারফোর্ড (৫) খুব বেশি কিছু করতে না পারলেও, নমান ধীর ২৮ রানের একটি গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন। শেষের দিকে মিচেল স্যান্টনার (১৮*) ও করবিন বোশ (১১*) অপরাজিত থেকে দ্রুত রান তুলে দলকে ১৬০ পেরিয়ে দেন। অতিরিক্ত থেকে আসে ৫ রান। মোটের ওপর মুম্বাইয়ের ইনিংসে ওঠানামা থাকলেও শেষটা হয়েছে বেশ শক্তিশালীভাবে। বল হাতে দিল্লির হয়ে মুকেশ কুমার ২টি উইকেট তুলে নেন। এছাড়া লুঙ্গি এনগিডি, অক্ষর প্যাটেল, বিপ্রাজ নিগম ও টি নটরাজন প্রত্যেকে ১টি করে উইকেট পান। মুম্বইয়ের এই ধীরগতির ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “আজকে মুম্বইয়ের ব্যাটসম্যানরা টেস্ট খেলতে মাঠে নেমেছিল।” এক ভক্ত লিখেছেন, “আজকে কোনো মতেই জিতবে না মুম্বাই।” আর এক ভক্ত লিখেছেন, “মুকেশ কুমার তো আজকে মুকেশ ম্যাকগ্রা হয়ে উঠেছে।” আর এক ভক্ত লিখেছেন, “খুবই নিম্নমানের ব্যাটিং করলো মুম্বই।”

দেখেনিন টুইট

Read Also: সঞ্জীব গোয়েঙ্কাই শুধু নন, KKR মালিক শাহরুখ খানও হয়েছিলেন IPL থেকে ব্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *