"বেশি পো#@দ পাকা হলে যা..." গুজরাটের কাছে ১ রানে হারলো দিল্লি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

অনবদ্য এক লড়াইয়ে মৌসুমে প্রথম জয়ের মুখ দেখলো গুজরাট টাইটান্স (GT)। দিল্লিকে ১ রানে হারিয়ে প্রথম পয়েন্ট পেল গুজরাট। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। শুরুতেই ৭ বলে ১২ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। তবে আজকের ম্যাচে রান পেয়েছেন ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) এবং জস বাটলার (Jos Buttler)। ৪৫ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭০ রান বানান গিল, ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন জস বাটলার এবং ৩২ বলে ৫৫ রান বানিয়েছিলেন ওয়াসিংটন সুন্দর। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান বানায়।

১ রানে ম্যাচ হারলো দিল্লি

Ipl 2026
David Miller and KL Rahul | Image: Getty Images

যার জবাবে ব্যাটিং করতে এসে দিল্লি ২০৯ রান বানাতে সক্ষম হয়। এই মৌসুমে প্রথম পরাজয়ের মুখোমুখি হলো দিল্লি দল। দিল্লির ওপেনিং জুটি আজ রান পেয়েছেন। পথুম নিশঙ্কা ২৪ বলে ৪১ এবং কেএল রাহুল অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেন। দুজনের মধ্যে ৭৬ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। মাঝের দিকে একের পর উইকেট হারাতে থাকে দিল্লি। নীতিশ রানা (৫), সমীর রিজভী (০), অক্ষর প্যাটেল (২), ট্রিস্টান স্ট্যাবস (৭) রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষের দিকে ২ ওভারে যখন জয়ের জন্য ৩৬ রানের প্রয়োজন তখন ২০ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪১ রানের বিধ্বংসী ও দাপুটে ইনিংস খেলেন ডেভিড মিলার এবং ৭ বলে ১২ রান বানান বিপ্রজ নিগম। গুজরাট ১ বলে আজকের ম্যাচে জয় ছিনিয়ে নেয়।

আজকের ম্যাচ শেষে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। খেলা শেষে এক ভক্ত লিখেছেন, “সিঙ্গেল না নিয়ে বড় ভুল করলো মিলার।” এক ভক্ত লিখেছেন, “পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে ওর।” এক ভক্ত লিখেছেন, “দক্ষিণ আফ্রিকার মতন দিল্লিকেও চোকার বানিয়ে ছাড়লো।” আর এক ভক্ত লিখেছেন, “সিঙ্গেল নিলে কি জাত চলে যেত নাকি ?” “একদম সহজ হয় হেরে গেল।” – এক ভক্তের দাবি।

দেখেনিন টুইট

https://Twitter.com/starboyyera/status/2041945096325877799?s=20

Read Also: KKR-এর ভরাডুবিতে মত পাল্টালেন ক্যামেরন গ্রিন, IPL 2026’এ বোলিং নিয়েই নতুন বার্তা ফ্র্যাঞ্চাইজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *