"মেরে কেটে রান তুলতে হচ্ছে..." পাঞ্জাবের সামনে ২১২ রানের টার্গেট রাখলো CSK, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস ব্যাট হাতে দারুণ লড়াই করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২০৯ রানের বড় স্কোর। চেন্নাই দলের শুরুটা খুব একটা ভালো ছিল না। ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারায় চেন্নাই। সঞ্জু স্যামসন মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৮ রানের একটি ইনিংস খেললেও বড় রান করতে পারেননি। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আয়ুশ মাত্রে। তিনি ৪৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ছটি চার ও পাঁচটি ছক্কা। ১৪ কোটির কার্তিক শর্মা আজকের ব্যর্থ। ৩ বলে ১ রান বানিয়েছেন তিনি। তাছাড়া, সরফরাজ খান ১২ বলে ৩২ এবং শিবম দুবে আবারও দলের ভরসা হয়ে ওঠেন। ২৮ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

প্রসান্ত ভীর ৬ রান করে অপরাজিত থাকেন। পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে বিজয়কুমার ভিশাক ও যুজবেন্দ্র চাহাল কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারলেও অন্যরা তুলনামূলকভাবে খরচা বেশি করেন। আর্শদীপ সিং ও জ্যানসেনদের বিরুদ্ধে চেন্নাই ব্যাটাররা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যায়। পাওয়ারপ্লেতে চেন্নাই তোলে ৫৭ রান, যা তাদের ইনিংসের ভিত গড়ে দেয়। এরপর নিয়মিত পার্টনারশিপ ও শেষের ঝড়ো ব্যাটিংয়ে দল ২০০-র গণ্ডি পার করে যায়। এখন ম্যাচ জিততে হলে পাঞ্জাব কিংসকে করতে হবে ২১০ রান যা সহজ হবে না।

চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, “চেন্নাই এখন সবথেকে দুর্বল দল হয়ে উঠেছে।” এক ভক্ত লিখেছেন, “এরকম ব্যাটিং করলে কোনো ম্যাচ জিততে হবে না।” এক ভক্ত লিখেছেন, “সিএসকে একটি খুবই ভারসাম্যপূর্ণ দল। তাদের ব্যাটসম্যানরা যদি ২০০ রান করে, তবে তাদের বোলারদেরও ২০০ রান দেওয়ার ক্ষমতা আছে।”

দেখেনিন টুইট

Read Also: পায়েলের সঙ্গে সম্পর্ক কনফার্ম করলেন শ্রেয়স, IPL’এর আগেই ভাইরাল ভিডিও চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *