টিম ইন্ডিয়া আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হয় ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে। আজকের ম্যাচটি একপ্রকারের প্রি- কোয়ার্টার ফাইনাল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসে ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুটা ধীর গতির করলেও শেষটা ছিল বেশ দ্রুতগামী। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ২৫ বলে ৪০। জেসন হোল্ডার ২২ বলে ৩৭, রোভমান পাওয়েল ১৯ বলে ৩৪, সাই হোপ ৩৩ বলে ৩২ রান বানিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান বানিয়ে ফেলে।
আবারও ব্যার্থ অভিষেক শর্মা
রান তাড়া করতে এসে শুরুটা মোটামুটি ভালো হলেও অভিষেককে শুরু থেকেই সমস্যার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল। অভিষেক শর্মা ১১ বলে ১০ রানে উইকেট হারিয়ে ফেলেন। চলতি বিশ্বকাপে একেবারে ছন্দে দেখা যাচ্ছে না অভিষেককে। বিশ্বকাপের শুরুর ৩ ম্যাচে খাতা খুলতেই ব্যর্থ হয়েছিলেন অভিষেক। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার দোরগোড়ায় ছিলেন। তবে, আজকের ম্যাচে ব্যর্থ হয়ে অভিষেক লজ্জার নজির গড়ে ফেললেন। শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও দুটি ক্যাচ ফেলেছেন অভিষেক। এক কথায় আজকের ম্যাচে আপাতত আসল ভিলেন তিনিই হয়ে উঠেছেন।