"হালকা মু$% শুয়ে পর..." ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে চলছে চর্চা !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে আবার একবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছে টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মার (Abhishek Sharma) জুটি আজকের ম্যাচেও ওপেনিংয়ে এসেছিলেন। প্রথম ওভারে জোফরা আর্চারের বিরুদ্ধে শুরুটা বেশ ভালোই করেছিলেন সঞ্জু। অন্যদিকে অভিষেককে দেখেই এই বিশ্বকাপে অফ স্পিনারদের বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক। আজকের ম্যাচেও ভক্তদের হতাশ করেছেন অভিষেক শর্মা। বিশ্বকাপের মঞ্চে অভিষেকের শুরুটা ছিল হতাশা জনক।

আবারও ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা

"হালকা মু$% শুয়ে পর..." ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে চলছে চর্চা !! 2
Abhishek Sharma | Image: Twitter

প্রথম ৩ ম্যাচে খাতা না খুলেই বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধের সুপার এইটের মঞ্চে প্রথম রানের দেখা পেয়েছিলেন অভিষেক। তবে ফর্মে ফেরার জন্য সে রান যথেষ্ঠ ছিল না। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অভিষেক। তবে আবার একবার ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে ১১ বলে ১০ রানে আউট হয়েছিলেন। এমনকি আজকের ম্যাচেও শুরু থেকে আগ্রাসী মনোভাব দেখাতে চেয়েছিলেন অভিষেক। অভিষেক আজকের ম্যাচে ৭ বলে ২টি চারের বিনিময়ে ৯ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। অভিষেক আউট হতেই সমাজ মাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছে।

Read More: ‘দালাল’ বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !!

এক ভক্ত লিখেছেন, “অভিষেক শর্মা হয় বিরাট কোহলি ২০২৫-এর পুনরাবৃত্তি করবেন, নয়তো বাবর আজম ২০২৫-এর। এর মাঝামাঝি আর কোনও সুযোগ নেই।” আর এক ভক্ত লিখেছেন, “এরকম খেললে ওকে দল থেকে বাদ দেয়ার ব্যবস্থা করুন আগে।” অন্য এক ভক্ত লিখেছেন, “অভিষেকের পিছনে কেন পরে রয়েছে টিম ম্যানেজমেন্ট ?” অন্য এক ভক্তের দাবি, “অভিষেক শর্মার মতন স্লগ্গার আমি দেখিনি।”

দেখেনিন টুইট

Read Also: বিশ্বকাপ চলাকালীন হোটেল কর্মীকে শ্লীলতাহানি পাকিস্তানি তারকার, কড়া পদক্ষেপ দলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *