টি২০ বিশ্বকাপ-এ পাকিস্তানের যাত্রা শেষ হল এক অদ্ভুত সমীকরণের ম্যাচে। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা ৫ রানে জিতলেও সেমিফাইনালের দরজা খুলল না। কারণ সমীকরণ ছিল কঠিন – শ্রীলঙ্কাকে ১৪৭ বা তার কম রানে আটকে রাখতে হত। কিন্তু ২০৭/৬ তুলে শ্রীলঙ্কা পাকিস্তানের আশা ভঙ্গ করে দেয়। ম্যাচের শুরু থেকেই পাকিস্তান আক্রমণাত্মক মেজাজে। ওপেনার সাহিবজাদা ফারহান এদিন ছিলেন অনবদ্য। তিনি ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলেন, স্ট্রাইক রেট ১৬৬। পাওয়ারপ্লে থেকেই তিনি বোলারদের উপর চাপ সৃষ্টি করেন। অন্যদিকে ফখর জামান ৮৪ রানের ইনিংস খেলে দলের স্কোরকে মজবুত অবস্থায় পৌঁছে দেন।
ম্যাচ জিতেও বিদায় পাকিস্তানের

কিন্তু ফখরের ইনিংসের শুরুতেই একটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। কম রানে ব্যাট করার সময় একটি ডেলিভারিতে বল তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ে বলে আবেদন ওঠে। আম্পায়ার আউট দেননি। গুরুত্বপূর্ণ বিষয় হল, শ্রীলঙ্কা দল রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লে ঘিরে সামাজিক মাধ্যমে দাবি ওঠে যে আল্ট্রা-এজে স্পাইক দেখা গিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সমর্থকদের একাংশ সরব হন। কেউ কেউ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে শুরু করেন। পাশাপশি, শ্রীলঙ্কা দলের ফিল্ডিং, ফুলটস বোলিং বেশ বিতর্ক তৈরি করেছিল। বিতর্কের মধ্যেও পাকিস্তানের ব্যাটিং থামেনি। ফখর বড় ইনিংস খেলায় দলের স্কোর দ্রুত বাড়ে। নির্ধারিত ২০ ওভারে ২১২ রান তোলা হয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও লড়াই করে। শেষ পর্যন্ত ২০৭/৬ তুলে ম্যাচ প্রায় হাতের নাগালে নিয়ে যায় তারা।
Read More: ‘সৌরভের পকটেও কি টাকা ঢুকছে?’, রবিবার ভারতের ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ ভক্তরা !!
ফিক্সিংয়ের গন্ধ উঠলো বিশ্বকাপের ম্যাচে

ম্যাচের ফলাফল ছিল নাটকীয়। পাকিস্তানের সেমিফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল। শ্রীলঙ্কা ১৪৭ রানের বেশি তুলে ফেলায় পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন ভেঙে যায়। ৫ রানের জয় যথেষ্ট হয়নি। পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নেয়, আর শ্রীলঙ্কাও সুপার এইটে তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ করে। অন্যদিকে দ্বিতীয় গ্রুপ থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। তাছাড়া প্রথম গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠেছে এবং আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে জয়ী দল সরাসরি সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করবে।