টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) কেন্দ্র করে একাধিক ঘটনা ক্রিকেট মহলে আলোচনায় উঠে এসেছিল। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ভারতে ক্রিকেটারদের পাঠাবে না বলে সিদ্ধান্ত নেয়। এরপরে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নেয় তারা। অন্যদিকে পাকিস্তান দল এই বছরও আইসিসি টুর্নামেন্টে প্রভাব ফেলতে ব্যর্থ হয়। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে পারিনি তারা। এবার বাংলাদেশের (Pakistan vs Bangladesh Series) মাটিতে ওডিআই সিরিজ খেলতে গিয়েও মুখ পুড়িয়েছে শাহীন আফ্রিদিরা (Shaheen Afridi)। গতকাল দ্বিতীয় ওডিআই ম্যাচে সালমান আলি আঘার (Salman Ali Agha) অদ্ভুত আউট বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে।
Read More: CSK’এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল কাব্য মারানের বাবার কম্পানি, বিপাকে ধোনির দল !!
আবারও হাসির খোরাক পাকিস্তান-

টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলে পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নেমেছে। কিন্তু তাদের নিম্নমানের পারফর্মেন্স এখনও অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয়ে ধাক্কা খায় সাইবজাদা ফারহানরা (Sahibzada Farhan)। গতকাল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবার মানসিকতা নিয়ে মাঠে নামে পাক বাহিনী। এই ম্যাচের প্রথম ইনিংসে যখন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং সালমান আলী আঘা ব্যাটিং করছিলেন তখনই ঘটে এক হাস্যকর ঘটনা।
মেহেদী হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) করা বল ডিফেন্স করেন রিজওয়ান। তখন নন স্ট্রাইকে ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন সালমান। তিনি প্রথমে বলটি পা দিয়ে আটকাতে চেষ্টা করেন। তারপর ভেবেছিলেন ডেট হয়ে গেছে তাই হাত দিয়ে মিরাজের দিকে এগিয়ে দেন। সেই বল তৎক্ষণাৎ তুলে নিয়ে সালমান আলী আঘাকে রান আউট করে দেন বাংলাদেশি তারকা। আম্পায়ার আউট নিশ্চিত করলে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। সালমান আউটটি মেনে নিতে পারেননি।
অন্যদিকে নেটিজনরা বলছেন ক্রিকেটের নিয়ম পাকিস্তান দল ভুলে গেছে। এরা ক্রিকেট ভক্তদের জন্য হাসির খোরাক হিসেবে উঠে আসে বারবার। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “বাংলাদেশ এবং পাকিস্তান হলো ভাই-ভাই। তারা ক্রিকেট খেলায় নিজেদের বারবার জোকার হিসেবে প্রমাণ করেছে।” “পাকিস্তানের এমন অবস্থা হয়েছে যে তাদের বাংলাদেশের মতো দলও তাদের মজা নিচ্ছে। সত্যিই পাকিস্তানের অবস্থা খুবই খারাপ।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “সালমান আলী আঘা কি বাগানে ঘুরতে বেরিয়েছিলেন?”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে।