আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand Match)। দুই দলই জয় তুলে নিয়ে ট্রফি ছিনিয়ে নেওয়ার জন্য মাঠে নেমেছে। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কিউই বাহিনী। একাদশে কোনো পরিবর্তন না করে ব্যাটিং করতে আসে ব্লু ব্রিগেডরা। ওপেনিং আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুজনে মিলে আজ দুরন্ত ব্যাটিং শুরু করেন। ঈশান কিষাণেও আজ ব্যাট হাতে জ্বলে ওঠেন। ফলে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা।
Read More: TOP 3: এই ৩ কারণে ভারতীয় দল এই বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করবে !!
ভারতের দুরন্ত ব্যাটিং-

ফাইনালে আজ ব্যাট হাতে ফর্মে ফেরেন অভিষেক শর্মা। তিনি সঞ্জু স্যামসনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ১৮ বলে দুরন্ত অর্ধশতরান করেন অভিষেক। ২১ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। হাঁকান ৬ টি চার এবং ৩ টি ছয়। এরপর সঞ্জু ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৪৮ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন।
সঞ্জু ৪৬ বলে ৮৯ রান সংগ্রহ করেন। ৮ টি ছয় এবং ৫ টি চার আসে তার ব্যাট থেকে। ঈশান কিষাণ ২৫ বলে করেন ৫৪ রান। তিনি ৪ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকান। ফলে মনে হচ্ছিল রান ২৭০’এর কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) থেকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সম্পূর্ণ ব্যর্থ হন। তবে শিবম দুবের ৮ বলে ২৬ রানে ভর করে শক্তিশালী জায়গায় পৌঁছে যায় ভারত। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে ব্লু ব্রিগেডরা।
ফলে ভারতীয় দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। “সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিং নিউজিল্যান্ডকে ধ্বংস করে দিয়েছে। শেষ ম্যাচে অভিষেকের ফাইনালের দুরন্ত ব্যাটিং সবকিছু পরিবর্তন করে দিয়েছে।” ফলে উল্লেখ করেছেন এক সমর্থক। “যখনই দরকার হয়েছে শিবম দুবে জ্বলে উঠেছেন। তাকে আজ হার্দিক পান্ডিয়ার আগে পাঠানো উচিত ছিল। তাহলে ভারতের রান ২৭০’এর কাছাকাছি পৌঁছাতে পারতো।” বলেও জানাচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-