আজ চেন্নাইয়ের মাটিতে ভারতীয় দল গুরুত্বপূর্ণ সুপার ৮’এর ম্যাচে জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে মাঠে নেমেছে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় তুলে নিতেই হবে ব্লু ব্রিগেডদের। টসে জিতে সিকান্দার রাজা (Sikandar Raza) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। এন্ট্রি নিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)।
প্রথম থেকেই আজ ভারতীয় দলের ব্যাটিং অর্ডার দুরন্ত ফর্মে ছিল। অভিষেক শর্মা (Abhishek Sharma) দুরন্ত অর্ধশতরান করেন। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) থেকে ঈশান কিষাণও (Ishan Kishan) প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন।
Read More: গৌতম নয় টিম ইন্ডিয়াকে ‘চুনা লাগাচ্ছে’ সূর্যকুমার, নিজের পছন্দের কারণে বিশ্বকাপে নাক কাটাচ্ছেন !!
ভারতের দুরন্ত ব্যাটিং-

ভারতের হয়ে আজ ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। সঞ্জু সুযোগ পেয়ে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন। তবে তিনি আজও বড়ো ইনিংস গড়তে সম্পূর্ণ ব্যর্থ হন। তার ব্যাট থেকে ১৫ বলে ২৪ রান আসে। ২ টি ছয় এবং ১ টি চার মারেন তিনি। এরপর অভিষেক ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান অভিষেক। দুজনে মিলে ৪২ বলে ৭২ রানের পার্টনারশিপ গড়েন।
২৪ বলে ৩৮ রান সংগ্রহ করেন ঈশান। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ১ টি ছয়। অভিষেক করেন ৩০ বলে ৫৫ রান। ৪ টি ছয় এবং ৪ টি চার হাঁকান এই তারকা।এইরকম পরিস্থিতিতে সূর্যকুমার যাদবেও (Sanju Samson) গুরুত্বপূর্ণ নিজের অবদান রাখেন। ১৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক। এরপর হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তিলক বর্মা (Tilak Varma) দলকে আত্মবিশ্বাস জোগান। ২৩ বলে অপরাজিত অর্ধশতরান করেন হার্দিক। তার ব্যাট থেকে আসে ৪ টি ছয় এবং ২ টি চার।
তিলক বর্মা করেন ১৬ বলে অপরাজিত ৪৪ রান। এর ফলে ভারত প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছে। ফলে ভারতীয় ব্যাটিং’এ নিয়ে একাধিক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। “সঞ্জু স্যামসন আজ বিস্ফোরক শুরু করেছিলেন। ব্যাটিং অর্ডার আবারও পুরনো ফর্মে ফিরে এসেছে। সেমিফাইনালের পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না।”, বলে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন। “জিম্বাবুয়ে হাল ছেড়ে দিয়েছে। সেমিফাইনালের পৌঁছানোর লড়াইয়ের জন্য এবার ভারত ওয়েস্ট ইন্ডিজের লড়াই জমে যাবে। গৌতম গম্ভীর একজন ভাগ্যবান কোচ” বলেও উল্লেখ করছেন অনেকে।
দেখুন ট্যুইট চিত্র-