আজ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মাঠে নেমেছে ভারত এবং ইংল্যান্ড (India vs England Match)। ফলে এই ম্যাচের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর রয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় একাদশে কোনো পরিবর্তন ঘটাননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবে আজও অভিষেক সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এরপর ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সঞ্জু। তার দুরন্ত ব্যাটিং’এ হাত ধরে রানের পাহাড় গড়ল ভারত।
Read More: অবসর ভেঙেই CSK-এ ফের অশ্বিন, রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে !!
ভারতের দুরন্ত ব্যাটিং-

আজ ওপেনিং করতে নেমে আবারও হতাশ করেন অভিষেক শর্মা। তিনি ৭ বলে মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন। শেষ ম্যাচের ফর্ম অব্যাহত রেখে আবারও দলের জন্য জ্বলে ওঠেন এই তারকা। প্রথমে ঈশান কিষাণের সঙ্গে গুরুত্বপূর্ণ ৪৫ বলে ৯৭ রানের ইনিংস খেলেন। ঈশান ১৮ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন। এরপর শিবম দুবের (Shivam Dube) সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
আজ একটুর জন্য শতরান করতে পারেননি সঞ্জু। এই তারকার ব্যাট থেকে আসে ৪২ বলে ৮৯ রান। ৮ টি চার এবং ৭ টি ছক্কা হাঁকান এই তারকা। অন্যদিকে দুবে ব্যাট হাতে ২৫ বলে ৪৩ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। এরপর তিলক বর্মার ৭ বলে ২১ রানে এবং হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২৭ রানে রানের পাহাড় গড়ে ভারত। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছে ব্লু ব্রিগেডরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে এটাই সবচেয়ে বড়ো ইনিংস এখনও পর্যন্ত।
ফলে সোশ্যাল মিডিয়া ফ্যানদের উচ্ছ্বাস সামনে উঠে আসছে। এক সমর্থক লিখেছেন,“বারবার সুযোগ পাওয়ার পরেও ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা। ফ্ল্যাট পিচেও বড়ো ইনিংস গড়তে পারলেন না। এর থেকে ভালো রিঙ্কু সিং’কে একাদশে সুযোগ দেওয়া।” “গৌতম গম্ভীরের সময় শিবম দুবে নিজেকে নতুন করে তৈরি করেছেন। দলের অন্যতম সম্পদ এই তারকা।”, বলেও উল্লেখ করছেন নেটিজেনরা। “ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অবিশ্বাস্য বিধ্বংসী ব্যাটিং। আবার প্রমাণ করলো কেন তারা সেরা। এই ম্যাচ সূর্যকুমারের পকেটে।”, লিখে নেটিজেনরা নিজেদের আবেগ প্রকাশ করছেন।
দেখুন ট্যুইট চিত্র-