"অবশেষে কপাল খুলেছে..", সঞ্জুর ব্যাটে-ওভারটনের বলে প্রথম জয় CSK'এর, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা !! 1

আজ ঘরের মাঠে প্রথম থেকে দুরন্ত ফর্মে ছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে চলতি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্ত কমব্যাক করেন। তার সঙ্গে ব্যাট হাতে ছন্দে ছিলেন আয়ুশ মাহাত্রে‌ (Ayush Mhatre)। ফলে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় দিল্লি। এইরকম পরিস্থিতিতে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) একদিক থেকে ধরে রেখে লড়াই লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি দিল্লির।

Read More : ৬,৬,৬,৬,৬,৬,৬… ১৫ বলে হাফসেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, হা করে দেখলেন কিং কোহলি !!

দিল্লির লজ্জার পরাজয়-

"অবশেষে কপাল খুলেছে..", সঞ্জুর ব্যাটে-ওভারটনের বলে প্রথম জয় CSK'এর, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা !! 2
CSK vs DC | Images: Getty Images

আজ চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিং করতে এসে রুতুরাজ গায়কোয়াড সম্পূর্ণ পরাস্ত হন। ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। এইরকম পরিস্থিতিতে আয়ুশ মাহাত্রের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামসন। তারকা ওপেনার আজ ৫৬ বলে অপরাজিত ১১৫ রান করেন। ১৫ টি চার এবং ৪ টি ছয় আসে তার ব্যাট থেকে।অন্যদিকে ৩৭ বলে ৫৯ রানে যখন ব্যাট করছিলেন আয়ুশ মাহাত্রেকে দল তুলে নেয়। রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন এই তারকা। শেষ পর্যন্ত শিবম দুবের (Shivam Dube) ১০ বলে অপরাজিত ২০ রানে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে চেন্নাই।

এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি‌। পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) ২৪ বলে ৪১ রান করলেও কেএল রাহুল (KL Rahul) ১০ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। এরপর সামীর রিজভী (Sameer Rizvi) ৬ রানে, অক্ষর প্যাটেল (Axar Patel) ১ রানে এবং ডেভিড মিলার (David Miller) ১৭ রানে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে লড়াই চালান ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। তিনি ৩৮ বলে ৬০ রান করে দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৩ টি ছয়। তবে শেষ পর্যন্ত দিল্লি ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। চেন্নাইয়ের হয়ে আজ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন জেমি ওভারটন (Jamie Overton)।

ফলে ২৩ রানে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। “একজন ওপেনার ফর্মে ফিরতেই চেন্নাইয়ের রঙ পরিবর্তন হয়ে গেছে। দুরন্ত জয় দলের। এইভাবেই এগিয়ে যাও।” বলে জানাচ্ছেন সমর্থকরা। “একটাই আসল চেন্নাই। দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে এবার ট্রফিও ঘরে আনবে। ধোনি মাঠে নামলে আর কথা নেই। দলকে শুভেচ্ছা।”, বলে উল্লেখ করেছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ফিন অ্যালেনের আউট ঘিরে বিতর্কের ঝড়, ভুল সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদের ব্যান করছে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *