আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) অন্যতম হাইভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যাবে ব্লু ব্রিগেডরা। আজ টসে জিতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই চাপে ফেলার চেষ্টা করে ক্যারিবিয়ান বাহিনী। তবে বল হাতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy) আবারও নিজেদের জাত চেনান। তবে ইডেনের মাটিতে বিশাল রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ক্যারিয়ানরা। ফলে ভারতীয় দলের ফিল্ডিং থেকে বোলিং রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।
Read More: রিভিউ না নেওয়া নিয়েই ঝড়, বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ !!
ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত লড়াই-

আজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিং করতে আসেন রস্টন চেস (Roston Chase) ও শাই হোপ (Shai Hope)। দুজনে মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩২ রান। চেস ফেরেন ২৪ বলে ৪০ রান করে। জসপ্রীত বুমরাহ বল হাতে বিপক্ষদের কঠিন প্রশ্নের মুখে ফেলেন। চলতি টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকেও (Shimron Hetmyer) মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ১২ বলে ২৭ রান।
এরপর জেসন হোল্ডার (Jason Holder) এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell) মিলে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। হোল্ডারের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৭ রান। পাওয়েল ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। এর ফলে ওয়েস্ট ইন্ডিজে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেছে। তবে আরও কম রানের মধ্যে ক্যারিবিয়ানদের বেঁধে ফেলা যেত বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা।
এক ভক্ত লিখেছেন, “একের পর এক ওয়াইড, ক্যাচ মিস, ফিল্ডিং মিস ভারতীয় দল নিজেদের ইচ্ছাকৃতভাবে চাপের মুখে ফেলে দিয়েছে। “অভিষেক শর্মা (Abhishek Sharma) ২ টি গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়েছেন। এটি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এত বাজে ফিল্ডিং আশা করা যায় না।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “এখান থেকেও ভারত জয় পেতে পারে যদি তারা ভুল শট না খেলে।”, বলেও উল্লেখ করছেন অনেকেই।
দেখুন ট্যুইট চিত্র-