আসন্ন ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Match) ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে বর্তমানে বিতর্ক অব্যাহত রয়েছে। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। তবে দলে এখনও একাধিক সমস্যা কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছে। ইউএসএ’এর বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল তারকা ব্যাটসম্যানরা।
অন্যদিকে অভিষেক শর্মা (Abhishek Sharma) এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং নামেননি। যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই তারকা শারীরিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেছিল। তবে এবার অভিষেক কেন বিশ্বকাপের মধ্যে ভেঙে পড়েছেন তা নিয়ে অন্য একটি দিক সামনে উঠে এল।
Read More: ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের নজির গড়লেন এই আফগান ক্রিকেটার, ছাড়লেন PSL !!
দল ছাড়লেন অভিষেক-

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে বিস্ফোরক ব্যাটসম্যান অভিষেক জ্বলে উঠবেন বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু এই ওপেনার খাতায় খুলতে পারেননি। তিনি শূন্য রানে আউট হয়ে মাঠের বাইরে চলে যান। এরপর দ্বিতীয় ইনিংসে এক ওভারের জন্যও ফিল্ডিং করেননি এই তারকা। এমনকি প্রতিপক্ষদের সঙ্গে ম্যাচ শেষে হ্যান্ডশেক করতেও আসেননি। সূর্যকুমার যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়ে উল্লেখ করেছিলেন যে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছুটা অসুস্থ অনুভব করছেন এই তারকা।
অন্যদিকে নামিবিয়ার (India vs Namibia) বিপক্ষে মাঠে নামার আগে গতকাল দিল্লিতে নিজের বাড়িতে ভারতীয় ক্রিকেটার এবং স্টাফেদের নৈশভোজের জন্য নিমন্ত্রণ করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সন্ধ্যের মধ্যে ভারতীয় দল পৌঁছে গিয়েছিল। কিন্তু পৌঁছানোর কিছুক্ষণ পরেই অভিষেক শর্মাকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি তাড়াহুড়ো করে একটি কালো গাড়িতে উঠে বেরিয়ে যান। দলের সঙ্গে টিম বাসে ফেরেননি। ফলে সূত্র অনুযায়ী তিনি কার্যত দলের বাইরে চলে গেছেন বলে খবর সামনে এসেছে।
অভিষেককে নিয়ে এল চাঞ্চল্যকর তথ্য-

এর সঙ্গে অভিষেক শর্মার (Abhishek Sharma) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচ শেষে ফেরের সময় তিনি টিম বাসে মন খারাপ করে বসে আছেন। চোখে মুখে আনন্দের কোনো ছাপ নেই। এর পরেই এক ভিন্ন দিকে জল্পনায় উঠে এসেছে। ২০২৪ তানিয়া সিংয়ের আত্মহত্যার সঙ্গে অভিষেক শর্মার নাম জড়িয়ে ছিল। তারকা ক্রিকেটার মহিলাটির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে খবর সামনে আসে। এরপর লায়লা ফয়সালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জল্পনা তৈরি হয়।
এই ফ্যাশন উদ্যোক্তাকে মাঝেমধ্যেই অভিষেক শর্মাকে উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায়। সাম্প্রতিক সময় লায়লা ফয়সালের সঙ্গেও সম্পর্কেও খারাপ পরিণতি তৈরি হয়েছে বলে জল্পনা সামনে এসেছে। এই কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও মনে করছেন ভক্তরা। তবে এই বিষয়ে কোনো অফিসিয়ালি তথ্য সামনে আসেনি। নামিবিয়ার বিপক্ষে তিনি মাঠে নামবেন কিনা তাও বর্তমানে ধোঁয়াশার মধ্যে রয়েছে।