ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটীয় উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) এই হাইভোল্টেজ ম্যাচ আজও অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পিসিবি (PCB) সরকারের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতের বিপক্ষে সালমান আলি আগারা (Salman Ali Agha) খেলবে না। তবে আইসিসির (ICC) সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে নিজেদের অবস্থান থেকে তারা সরে এসেছে। অন্যদিকে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল। তবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে ভক্তরা।
Read More: মাথায় হাত টিম ইন্ডিয়ার, অসুস্থতা নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিষেক শর্মা !!
বিশ্বকাপে ভারত-পাক-

এই বছর শ্রীলঙ্কা এবং ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ফলে ঘরের মাঠে এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখাতে মরিয়া ব্লু ব্রিগেডরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে অভিষেক শর্মারা (Abhishek Sharma)। তবে ম্যাচে ব্যাটিং অর্ডার রীতিমতো হতাশ করে। এক সময় ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। ঈশান কিষাণ (Ishan Kishan) ২০ রান করলেও অভিষেক এবং শিবম দুবে (Shivam Dube) খাতাই খুলতে পারেননি। তিলক বর্মা (Tilak Varma) মাত্র ২৫ রান করে মাঠ ছাড়েন।
একমাত্র অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে ভর করে লড়াইয়ে ফেরে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। অন্যদিকে পাকিস্তানও গ্ৰুপ পর্বে প্রথম দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। নেদারল্যান্ডের (Pakistan vs Netherland Match) বিপক্ষে ৩ উইকেটে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল পাক বাহিনী। এরপর মঙ্গলবার সালমান আলি আগারা মার্কিন যুক্তরাষ্ট্রকে (India vs USA Match) ৩২ রানে পরাজিত করে। ম্যাচে সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। বাবর আজমের (Babar Azam) ব্যাট থেকে এসেছিল ৩২ বলে ৪৬ রান।
সূর্যকুমারকে নিয়ে চিন্তায় ভক্তরা-

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাঠে নেমেছিল। এই সিরিজ থেকেই আবারও ব্যাট হাতে কমব্যাক করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি সিরিজে ৫ ম্যাচে ২৪২ রান তুলে নেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চাপের মুখে দাঁড়িয়ে ব্যাট থেকে জ্বলে উঠেছিলেন এই তারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন।
তবে ধারাবাহিকতার অভাব রয়েছে সূর্যকুমারের। গত বছরে এশিয়া কাপে (Asia Cup 2026) পাকিস্তানের বিপক্ষে ৩ বার মুখোমুখি হলেও একটিও ম্যাচেও বড়ো ইনিংস খেলতে পারেননি। এই টুর্নামেন্টের ফাইনালে সালমান আলি আগাদের বিপক্ষে মাত্র ১ রানে আউট হয়ে দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। উল্লেখ্য গত বছর দেশের জার্সিতে ২১ টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ২১৮ রান সংগ্রহ করেন এই তারকা। একটিও অর্ধশতরান করতে পারেননি। ফলে পাকিস্তানের বিপক্ষে তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ‘চানিনিজ মাল’, বলেও উপমা দিচ্ছেন ভক্তরা।