বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আজ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্টের সুপার ৮’এর লড়াই। এই পর্বে ভারত রবিবার শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বে ব্লু ব্রিগেডরা ধারাবাহিকভাবে জয় পেলেও একাদশে একাধিক সমস্যা বর্তমানে প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এই তারকা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যায় রয়েছেন কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। এবার তার সঙ্গে সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হল।
Read More: “রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..”, সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !!
ধারাবাহিকভাবে ব্যর্থ অভিষেক-

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের ২০ ওভারের সিরিজে মাঠে নেমেছিল। এই সিরিজে দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক। চলতি বিশ্বযুদ্ধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন এই তারকা। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন। তারপর পেটে ইনফেকশনের কারণে এই তরুণ তারকা হাসপাতালে পর্যন্ত ভর্তি হন। যার কারণে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ভারতীয় একাদশে ছিলেন না।
পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে আবারও কামব্যাক করেন অভিষেক। কিন্তু এই ম্যাচেও খাতা না খুলেই মাঠ ছাড়েন। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিপক্ষেও ছবিটা বদলাইনি। ভাগ্য পরিবর্তন করতে এই ম্যাচে তাকে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। কিন্তু শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। ফলে এইরকম তারকা ওপেনারের ফর্মে না থাকায় চিন্তায় রয়েছেন কর্মকর্তা।
সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেমের গুঞ্জন-

সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকর বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়া আলোচনায় থাকেন। তিনি ফিটনেসের বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। এর সঙ্গেই তার ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। তাদের একাধিক সামাজিক অনুষ্ঠানে দেখতে পাওয়ার পর ভক্তদের মনে আরও দৃঢ় বিশ্বাস তৈরি হয়।
তবে এখনও এই বিষয়ে কোনো অফিসিয়ালি তথ্য সামনে আসেনি। এর মধ্যেই অভিষেক শর্মা (Abhishek Sharma) সঙ্গে সারা তেন্ডুলকার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন এক সংখ্যক উৎসাহী ভক্তরা। তারা বলছেন এই জুটিকেই সবচেয়ে বেশি মানাচ্ছে। ফলে নতুন প্রেমে পড়েই কি তিনি ফর্ম হারিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এই বিষয়টি বাস্তবে কতটা সত্য তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।