ভারতীয় দল আগামীকাল ইডেন গার্ডেন্স ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে নামতে চলেছে। এটাই ব্লু ব্রিগেডদের সুপার ৮’এর শেষ ম্যাচ। এই ম্যাচে জয় তুলে না পারলে সেমিফাইনালে পৌঁছাতে পারবে না গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ফলে এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) কলকাতায় প্রথম ভারতীয় দল ম্যাচ খেলতে চলেছে। ফলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এই টিকিট নিয়ে এবার বেলাগাম কালোবাজারি সামনে এসেছে। প্রশ্নের মুখে পড়েছে সিএবির (CAB) ভূমিকা।
Read More: ইডেনে মহারণের আগে দুশ্চিন্তা! বৃষ্টি হলে শেষ টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান !!
ইডেনে হাইভোল্টেজ মহারণ-

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক গ্ৰুপ পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে যাত্রা শুরু করে। তবে সুপার ৮’এর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় ব্লু ব্রিগেডরা (India vs South Africa Match)। প্রোটিয়ারা ৭৬ রানে জয় ছিনিয়ে নিলে নেট রান রেটের দিক থেকে পিছিয়ে পড়ে গৌতম গম্ভীরের দল। তবে জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। ম্যাচে ফর্মে ফেরেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও তিলক বর্মার (Tilak Varma) দুরন্ত ব্যাটিংও বিপক্ষদের চাপের মুখে ফেলে দেয়। ৭২ রানে জয় তুলে নিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ব্লু ব্রিগেডরা। ভারতকে শেষ চারে পৌঁছাতে হলে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করতে হবে। ফলে এখন শেষ মুহূর্তে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছেন গৌতম গম্ভীর।
টিকিট নিয়ে কালোবাজারি-

প্রাথমিক গ্ৰুপ পর্বে ভারতের কোনো ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়নি। ফলে রবিবার ‘ডু অর ডাই’ ম্যাচে সূর্যকুমারদের (Suryakumar Yadav) মাঠে উপস্থিত থেকে সমর্থন জানাতে চাইছে বাংলার ক্রিকেট ভক্তরা। ফলে স্বাভাবিকভাবে টিকিটের চাহিদা রয়েছে আকাশ ছোঁয়া। শুক্রবার ভোর থেকে ময়দান চত্বরে টিকিটের জন্য ভিড় জমিয়েছেন সাধারণ ক্রিকেট সমর্থকরা। প্রথম দফায় যে টিকিট ছাড়া হয়েছিল তা শেষ হয়ে গেছে। দ্বিতীয় দফার টিকিট অনলাইনে না পেয়ে ক্ষুব্ধ হন অনেকেই।
এর মধ্যেই কালোবাজারিদের রমরমা প্রকাশ্যে চলে আসে। লোয়ার টিয়ারের টিকিট বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। ম্যাচের আগে এই অঙ্কটা পঞ্চাশ হাজার টাকায় চলে যেতে পারে। আপার টিয়ারের টিকিট বিক্রির খবর পাওয়া গিয়েছে ২০-২৫ হাজার টাকায়। 900 টাকার টিকিট বিক্রি হচ্ছে ৫ থেকে ৭০০০ টাকায়। কিন্তু এরপরেও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা কটাক্ষ করে উল্লেখ করছেন যে ‘অতিরিক্ত কালোবাজারিদের অর্থের কিছু অংশ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) পকটেও ঢুকছে।’