আইপিএলে (IPL 2026) তরুণ ক্রিকেটারদের সঙ্গে অসংখ্য অভিজ্ঞ তারকা অংশগ্রহণ করেন। ফলে এই টুর্নামেন্টের গুণগত মান সময়ের সঙ্গে সঙ্গে যথেষ্ট বুদ্ধি পেয়েছে। প্রতি বছর এই টুর্নামেন্টে অসংখ্য বিদেশি তারকাদেরকেও অংশগ্রহণ করতে দেখা যায়। তবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সমস্যা থাকার কারণে এই দেশের কোনো তারকা আইপিএলে অংশগ্রহণ করেন না। ফলে একই সময় এবার পিএসএল (PSL) আয়োজন করে টক্কর দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এর মধ্যেই এবার এই টুর্নামেন্টে বল টেম্পারিং করে নিষিদ্ধ হলেন তারকা ব্যাটসম্যান।
Read More: পুরনো প্রেম! চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জাদেজার চোখে জল, হলুদ জার্সিকেও চুমু !!
PSL’এ বল টেম্পারিং-

এই বছর পাকিস্তান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে থেকে একাধিক বিতর্ক সামনে উঠে আসে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ক্রিকেট মাঠেও প্রভাব ফেলেছে। ফলে পিসিবি উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। অন্যদিকে পিএসএলের ম্যাচগুলি দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এই টুর্নামেন্টে বল টেম্পারিং নিয়ে বিতর্ক সামনে উঠে এল। লাহোর কালান্দার্সের (Lahor Kalanders) সঙ্গে ম্যাচ ছিল করাচি কিংসের (Karachi Kings)।
শেষ ওভারে করাচির জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। এইরকম পরিস্থিতিতে বল করতে আসেন হারিস রাউফ (Haris Rauf)। সেই সময় ফখর জামানকে (Fakhar Zaman) দেখা যায় বলটি হাতে নিয়ে কিছু দিয়ে ঘষছেন। এই বিষয়টি নজরে আসতেই আম্পায়ার ফয়সাল আফ্রিদি কড়া পদক্ষেপ নেন। বল বিকৃতি করা হয়েছে বলে তিনি নিশ্চিত হলে প্রতিপক্ষ দলকে অতিরিক্ত ৫ রান দেওয়া হয়।
ব্যান হচ্ছেন তারকা-

পাকিস্তান সুপার লিগের বল টেম্পারিং নিয়ে চিন্তিত আইসিসিও (ICC)। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছে। এরপরই মহসিন নকভি (Mohsin Naqvi) নিলেন বড় পদক্ষেপ। পরবর্তী দুই ম্যাচের জন্য সম্পূর্ণভাবে ফখর জামানকে (Fakhar Zaman) নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান লাহর কালান্দার্সের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান।
ফলে তার না থাকা অবশ্যই দলকে চিন্তার মধ্যে রাখবে। এই বছর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুরন্ত অর্ধশতরান করে জ্বলে উঠেছিলেন ফখর। তবে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাত্র ১ রান সংগ্রহ করেন। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০ ম্যাচে ২৪৯৪ রান সংগ্রহ করেছেন।