PSL'এ বল ট্যাম্পারিং কাণ্ডে বড় শাস্তি, নির্বাসনে ফখর জামান !! 1

পাকিস্তান সুপার লিগ (PSL) আবারও সমালোচনার মুখে। বিগত কয়েকদিন ধরেই বল বিকৃতির মতো গুরুতর অভিযোগ চলছিল শাহীন আফ্রিদির দলের বিরুদ্ধে। আর এবার সেই অপরাধে অভিযুক্ত হয়েছেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান (Fakhar Zaman) যিনি শাহিনদের দলের সদস্য। কিন্তু ঘটনাটির থেকেও বেশি চমকে দেওয়ার মতো বিষয় হল – এই অপরাধের জন্য তাঁর শাস্তি মাত্র দুই ম্যাচের নিষেধাজ্ঞা। বিশ্ব ক্রিকেটে যেখানে বল বিকৃতিকে অন্যতম বড় অপরাধ হিসেবে দেখা হয়, সেখানে এই শাস্তি অনেকের কাছেই প্রহসনের মতো মনে হয়েছে। ঘটনাটি ঘটে পাকিস্তান সুপার লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে, যেখানে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং করাচি কিংস। ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায় এবং করাচি ম্যাচটি জয়লাভ করে নেয়।

বল বিকৃতি বিতর্কে ফখর জামান

psl 2026, ফখর জামান
Fakhar Zaman faces ball-tampering allegation | Image; Twitter

ম্যাচের শেষ ওভার উত্তেজনা চরমে। করাচি কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রানের। বল করতে আসেন পাকিস্তানি পেসার হ্যারিস রউফ। ঠিক সেই সময় ক্যামেরায় ধরা পড়ে এক সন্দেহজনক দৃশ্য। রউফের হাত থেকে বল নিয়ে সেটিকে নিয়ে ঘসাঘসি করতে দেখা যায় ফখর জামানকে। আম্পায়ার ফয়সাল আফ্রিদি বিষয়টি সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন এবং বল পরীক্ষা করার নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত হয় যে, বল বিকৃত হয়েছে। নিয়ম অনুযায়ী করাচি কিংসকে দেওয়া হয় অতিরিক্ত পাঁচ রান। এরপর ম্যাচ রেফারি রোশন মহানামা তদন্ত করে ফখরকে ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী সাব্যস্ত করেন।

কিন্তু আশ্চর্যজনকভাবে, শাস্তি হিসেবে মাত্র দুই ম্যাচের নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতির শাস্তি অনেক বেশি কঠোর। ২০১৮ সালে যা ঘটেছিল, তা আজও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। অস্ট্রেলিয়ার তিন তারকা ক্রিকেটারকে বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল। স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারদের মতো বড় তারকারাও রেহাই পাননি। তাঁদের ১২ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পাশাপাশি, ক্যামেরন ব্যানক্রফট পেয়েছিলেন ৯ মাসের শাস্তি। তবে ফখরের জন্য ২ মাসের শাস্তি অনেকটাই হালকা শাস্তি বলে দাবি জানাচ্ছেন ক্রিকেট ভক্তরা।

ফখরের শাস্তি নিয়ে বিশ্ব ক্রিকেটে ক্ষোভ

PSL'এ বল ট্যাম্পারিং কাণ্ডে বড় শাস্তি, নির্বাসনে ফখর জামান !! 2
Fakhar Zaman | Image: Getty Images

কারণ এটি খেলোয়াড়দের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে বরং উৎসাহিত করতে পারে। আরও উদ্বেগজনক বিষয় হল, ফখর জামানের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। কিন্তু তখন তিনি শাস্তি এড়িয়ে যান। আইপিএলের মতন পিএসএল বেশ জনপ্রিয়।  বলা যায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট লীগ হলো পিএসএল। তবে লিগে এমন ঘটনা যা খেলার ভাবধারাকে নষ্ট করে দিয়েছে। যদিও শুরুতে ফখর নিজেকে নির্দোষ বলেই দাবি করেছিলেন।

Read Also: কুপার কনোলির লড়াকু ব্যাটিং, পাঞ্জাব কিংসের দাপটে হার মানল গুজরাট টাইটান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *