ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম হল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। এই স্টেডিয়ামে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে নেমেছিল। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) সমর্থন করার জন্য মাঠে দর্শকরা ভিড় জমিয়েছিলেন। সিএবির (CAB) পক্ষ থেকে সবরকমভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
এই ম্যাচে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) দুরন্ত পারফর্ম্যান্স করে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে। ফলে সেমিফাইনালে প্রবেশ করেছে তারা। চলতি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের (South Africa vs New Zealand Match) ম্যাচটি ইডেনে অনুষ্ঠিত হবে। এর মধ্যেই এই স্টেডিয়ামের নাম পরিবর্তনের খবর সামনে এসেছে।
Read More: “ওস্তাদের মার শেষ রাতে…” উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ইডেনের মাঠে ঐতিহাসিক জয়-

সেমিফাইনালে পৌঁছানোর জন্য গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হতো ভারতীয় দলকে। এই বিষয়টিকে মাথায় রেখে মাঠে নামে ব্লু ব্রিগেডরা। ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিবিয়ান বাহিনী ব্যাট হাতে রীতিমতো চাপ সৃষ্টি করে। রস্টন চেস (Roston Chase) ও শাই হোপ (Shai Hope) ওপেনিং করতে নেমে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর হাল ধরেন জেসন হোল্ডার (Jason Holder) এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell)।
দুজনে মিলে ৩৫ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ফলে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ১৯৫ রানে পৌঁছে যায়। এই রান তাড়া করতে নেমে প্রথম দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে আবারো প্রমাণ করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে ৫০ বলে অপরাজিত ৯৭ রান আসে। এই রানে ভর করে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত এবং সেমিফাইনালে প্রবেশ করে।
নাম পরিবর্তন হতে চলেছে ইডেনের-

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। তবে ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এটি। আগে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ২০২১ সাল থেকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ করা হয়। এবার এই বিষয়টিকে মাথায় রেখে এক শ্রেণীর ক্রিকেট ভক্ত ইডেন গার্ডেন্সের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে করার জন্য প্রস্তাব দিয়েছেন।
সূত্র অনুযায়ী সিএবির কাছে এই ধরনের আবেদনপত্র জমা পড়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বিষয়টি নিয়ে কী চিন্তাভাবনা করবেন সেই দিকে তাকিয়ে আছেন ভক্তরা। ইডেন গার্ডেন্স নামের সঙ্গে বাংলার কোনো যোগাযোগ নেই বলেও জানাচ্ছেন বেশ কিছু ক্রিকেট সমর্থক। তাই নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে।