পাথিরানার চোটে চিন্তায় KKR, বদলি হিসেবে দলে এন্ট্রি পেলেন এই তারকা পেসার !! 1

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) আইপিএলের (IPL 2026) অসংখ্য তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এই হাইভোল্টেজ মহাযুদ্ধের পরেই শুরু হবে আইপিএলের মহারণ। তার আগেই চাপের মুখে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বাদ পড়ার সঙ্গে সঙ্গে দলে একাধিক চোট সমস্যা কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছে। হর্ষিত রানা (Harshit Rana) চোট সারিয়ে আবার কবে ভারতে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এরমধ্যেই বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। তার পরিবর্তে এই ক্রিকেটার এবার দলে এলেন।

Read More: IPL থেকে ছিটকে গেল মাতিশা পাথিরানা, দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করলো KKR !!

চোটের কবলে মাথিশা পাথিরানা-

পাথিরানার চোটে চিন্তায় KKR, বদলি হিসেবে দলে এন্ট্রি পেলেন এই তারকা পেসার !! 2
Matheesha Pathirana | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে রয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার (Australia vs Sri Lanka Match) মতো শক্তিশালী দলকে পরাজিত করে সুপার ৮’এ প্রবেশ করেছে তারা। তবে এর মধ্যেই দলের তারকা পেসার মাথিশা পাথিরানা চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। অজিদের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাঁ পায়ের কাফ মাসালে প্রচন্ড টান অনুভব করেন এবং যন্ত্রণায় মাঠে বসে পড়েন।

এর ফলে তার চলতি বিশ্বকাপে বাকি ম্যাচগুলি খেলা আর সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য মাঠের বাইরে চলে গেছেন এই তারকা। আবার সম্পূর্ণ সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য এই বছর আইপিএলের মিনি নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ফলে কেকেআর রীতিমতো চিন্তার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই তারা বিতর্কের মধ্যে বিসিসিআই’এর নির্দেশ অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দিতে বাধ্য হয়েছে।

দলে এলেন এই তারকা-

পাথিরানার চোটে চিন্তায় KKR, বদলি হিসেবে দলে এন্ট্রি পেলেন এই তারকা পেসার !! 3
Dilshan Madushanka | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই দলে একজন বিকল্প তারকা পেসরকে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা শুরু করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপের বাকি অংশের জন্য দিলশান মাদুশঙ্কাকে (Dilshan Madushanka) দলে নিয়ে এসেছে। এই বাঁ-হাতি পেসার শেষ ম্যাচে জিম্বাবুয়ের (Sri Lanka vs Zimbabwe Match) বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু বল হাতে প্রভাব ফেলতে ব্যর্থ হন। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ১৬ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৫ টি উইকেট সংগ্রহ করেছেন।

অন্যদিকে শ্রীলঙ্কা সুপার ৮’এর গ্ৰুপ ২’তে ইংল্যান্ড, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে অবস্থান করছে। এই পর্বের প্রথম ম্যাচে লঙ্কা বাহিনী ২২ ফেব্রুয়ারি ইংলিশ বাহিনীদের (Sri Lanka vs England Match) বিপক্ষে মাঠে নামবে। গ্ৰুপ পর্বের পর এই পর্বেও নিজেদের দাপট অব্যাহত রাখতে চাইছেন দাশুন শানাকারা (Dasun shanaka)।

Read Also: “বাধ্য হয়ে ব্লক করেছি…”, এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য পুনম পান্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *