২০২৫–২৬ মৌসুমে রঞ্জি ট্রফির মঞ্চে দুর্ধর্ষ ক্রিকেট খেলছে কর্ণাটক দল। মৌসুম শুরু থেকেই দাপটের সঙ্গে ক্রিকেট খেলে আসছে দলটি। এখন রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর এই সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কর্ণাটক ও উত্তরাখন্ড। প্রথম সেমিফাইনালে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়ে শিরোনামে উঠে এলেন কর্ণাটকের তারকা ব্যাটার ও ক্যাপ্টেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal), যিনি দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন।
দুরন্ত ডবল হান্ড্রেড হাঁকালেন কোহলির ভাই

ক্রিকেট ভক্তদের কাছে পাডিক্কালকে জুনিয়র বিরাট কোহলি বা কোহলির ভাই বলে ডাকা হয়ে থাকে। তবে মাঠে তাঁর পারফরম্যান্স প্রমাণ করে দেয়, তিনি নিজের যোগ্যতাতেই বড় মাপের ক্রিকেটার। গত দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। সেমিফাইনালের মহা ম্যাচে তিনি ৩৩০ বল খেলে বানিয়েছেন ২৩২ রানের অসাধারণ ইনিংস। তাঁর ইনিংসে ছিল ২৯টি চার ও ৩টি ছক্কা, এই সময় আর স্ট্রাইক রেট ছিল প্রায় ৭০। তাছাড়া, কেএল রাহুল ১৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন। এরপর তিন নম্বরে নেমে পাডিক্কাল ইনিংসের হাল ধরেন এবং দীর্ঘ সময় ক্রিজে থেকে দলকে বিশাল স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান।
Read More: প্রেমিকার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চান ঈশান, পরিবার থেকে আসলো সম্মতি !!
দেবদত্ত ও বিরাট কোহলি আইপিএলে একসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে খেলে থাকেন। গত মৌসুমে এক সাথে ট্রফিও জিতেছে দলটি। অন্যদিকে, রঞ্জির প্রথম সেমিফাইনালের কথা বলতে গেলে, রাহুল ও দেবদত্ত ছাড়া দলের অন্যান্য ব্যাটারদের অবদানেও কর্ণাটক প্রথম ইনিংসে ৬০০-র বেশি রান তুলে ফেলে। দ্বিতীয় দিন শেষে কর্ণাটক ৬ উইকেটে ৬৮৯ রান বানিয়েছেন। পাশাপাশি, স্মরণ রবিচন্দ্রন (Smaran Ravichandran) ১৯১ বলে ১২১ রানের ইনিংস খেলে নট আউট রয়েছেন। এত বড় স্কোর করার ফলে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে কর্ণাটকের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলা ও জম্মু ও কাশ্মীর। যেখানে বাংলা দ্বিতীয় দিন শেষে খেলায় এগিয়ে রয়েছে।