আইপিএলের (IPL 2026) একের পর এক হাইভোল্টেজ ম্যাচ ক্রিকেটের উত্তাপ বর্তমানে অনেকটাই বৃদ্ধি করেছে। আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ঘরের মাঠে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নামে। প্রথম ম্যাচ থেকেই ঋষভ পান্থরা (Rishab Pant) ঘুরে দাঁড়াবেন বলে ভক্তরা আশা করেছিলেন। এই ম্যাচে টসে জিতে আক্ষর প্যাটেল (Axar Patel) বোলিং করার সিদ্ধান্ত নেন। লখনউ বিপক্ষদের বোলিং আক্রমণের সামনে প্রথম থেকেই চাপের মুখে ছিল।
টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে কার্যত দলকে চাপের মুখে ফেলে দেয়। ১৫০ রানেও পৌঁছাতে পারেনি লখনউ। এই রান তাড়া করতে নেমেও দিল্লি বিপর্যয়ের মুখে পড়ে। তবে সামীর রিজভীর (Sameer Rizvi) দুরন্ত ব্যাটিং’এ ৬ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিল তারা।
Read More: PSL’এ বল ট্যাম্পারিং কাণ্ডে বড় শাস্তি, নির্বাসনে ফখর জামান !!
ব্যাটিং বিপর্যয় LSG’এর-

আজ লখনউয়ের হয়ে ওপেনিং করতে আসেন ঋষভ পান্থ (Rishab Pant) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)। দুজনে মিলে দলের হয়ে হাল ধরতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। দুর্ভাগ্যজনকভাবে ৯ বলে ৭ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন পান্থ। মিচেল মার্শ করেন ২৮ বলে ৩৫ রান। তিনি ৩ টি ছয় এবং ২ টি চার মারতে সক্ষম হন। এরপর এইডেন মার্করাম (Aiden Markram) ৮ বলে ১১ রান করে ফিরে গেলে দল বিপর্যয়ের মুখে পড়ে।
অক্ষর প্যাটেল (Axar Patel) থেকে টি নটরাজনের (T Natarajan) দুরন্ত বলে একের পর এক উইকেট হারাতে থাকে লখনউ। আয়ুশ বাদোনি (Ayush Badoni) খাতাই খুলতে পারেননি। নিকোলাস পুরানও (Nicholas Pooran) মাত্র ৮ রান করে ফিরে যান। এইরকম পরিস্থিতিতে আব্দুল সামাদ (Abdul Samad) কিছুটা লড়াই করার চেষ্টা করছিলেন। তিনি ২৫ বলে ৩৬ রান করেন।
তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ১ টি ছয়। এর সঙ্গে শাহবাজ ১৫ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। ফলে এলএসজি ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায়। দিল্লির হয়ে বোলিং বিভাগে লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ৩.৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেছেন ৩ টি উইকেট। এছাড়াও টি নটরাজন ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিজের দখলে করেন।
দিল্লির দুরন্ত জয়-

রান তাড়া করতে নেমে দিল্লি হয়ে আজ ওপেনিং করতে আসেন কেএল রাহুল (KL Rahul) ও পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। কিন্তু দুজনেই লখনউয়ের বোলিং’এর সামনে সম্পূর্ণ পরাস্ত হয়ে মাঠে ছাড়েন। রাহুল আজ খাতাই খুলতে পারেননি। নিশঙ্কার ব্যাট থেকে আসে ৫ বলে মাত্র ১ রান। নীতিশ রানাও (Nitish Rana) আজ দিল্লি জার্সিতে মাঠে নেমে দলকে ভরসা দিতে ব্যর্থ হন। ১৭ বলে ১৫ রান করেন এই তারকা। এরপর অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) শূন্য রানে ফিরে গেলে দল দিশেহারা হয়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে সামির রিজভী ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সামির। ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন এই তারকা। তার ব্যাট থেকে ৪ টি ছয় এবং ৫ টি চার আসে। অন্যদিকে ট্রিস্টান স্টাবস ৩২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। তিনি হাঁকান ৩ টি চার এবং ১ টি ছয়। ফলে শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে নেয় দিল্লি। এর সঙ্গেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করল তারা। লখনউয়ের হয়ে প্রিন্স যাদব (Prince Yadav) ২ টি উইকেট পেয়েছেন। ১ টি করে উইকেট শিকার করেছেন মহম্মদ শামি (Mohammed Shami) ও মহসিন খান (Mohsin Khan)।