৫) রাইজিং পুনে সুপার জায়ান্ট (Raising Pune Super Giants)-

এই দলটিও গুজরাট লায়ন্সের মতো একটি অস্থায়ী দল ছিল। স্টিভ স্মিথ (Steve Smith) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) তত্ত্বাবধানে ২০১৭ সালে ফাইনালে পৌঁছেছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)’এর কাছে মাত্র ১ রানে পরাজিত হয়ে ট্রফি জয় করতে পারেনি তারা। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাইজিং পুনে সুপার জায়ান্টের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়ে যায়।