২) কোচি টাস্কার্স কেরালা (Kochi Tuskers Kerala)-

২০১১ সালে কোচি টাস্কার্স কেরালা আইপিএলের অংশ হয়েছিল। এই মরসুমে ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি তারা। অন্যদিকে একটি মরসুম খেলার পরেই বিদায় নেয় কেরালা। ফ্রাঞ্চাইজির ফি সংক্রান্ত সমস্যার কারণে বিসিসিআই তাদের বরখাস্ত করে। দলের মালিকদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ এর সবচেয়ে বড়ো কারণ ছিল। তবে পরবর্তীকালে কোচি টাস্কার্স কেরালার মালিকপক্ষ বিসিসিআই’এর বিরুদ্ধে আদালতে মামলা করে। এই মামলার ভিত্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বড়ো অঙ্কের জরিমানা দিতে হয়েছিল।