আইপিএলের (IPL 2026) ইতিহাসে অসংখ্য ঘটনা, উত্থান-পতন, বিতর্ক ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল হয়ে আছে। এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আসন্ন মরসুমে মোট ১০ টি দল অংশগ্রহণ করতে চলেছে। ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টি-টোয়েন্টির মহাযুদ্ধ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। গতবারের চ্যাম্পিয়নরা প্রথম থেকেই জ্বলে উঠতে প্রস্তুত। অন্যদিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে এমন কিছু দল আছে যারা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে হারিয়ে গেছে। আজ এখানে সেই রকম ৫ টি দল নিয়ে আলোচনা করা হলো।
Read Also: ৬,৬,৬,৬,৬.. IPL’এর আগেই ব্যাট হাতে সেঞ্চুরি অঙ্গকৃষ রঘুবংশীর, ব্যাটিং তান্ডবে চমক KKR তারকার !!
১) ডেকান চার্জাস (Deccan Chargers)-

আইপিএলের উদ্বোধনী মরসুমের ডেকান চার্জাস লিগ তালিকায় একেবারে নিচে শেষ করেছিল। ১৪ ম্যাচের মধ্যে ১২ ম্যাচে হারের সম্মুখীন হয়। তবে ২০০৯ মরসুমে দুরন্ত কামব্যাক করে তারা। অ্যাডম গিলক্রিস্টের (Adam Gilchrist) নেতৃত্বে ফাইনালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১০ এবং ২০১১ সালেও প্লে অফে পৌঁছেছিল ডেকান চার্জাস।
কিন্তু এরপর আর্থিক সংকটের মুখে পড়ে দলটি। ফ্রাঞ্চাইজির মালিকপক্ষ ঋণে ডুবে যাওয়ার কারণে বিসিসিআইকে (BCCI) প্রয়োজনীয় ব্যাঙ্ক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়। মাত্র একদিন দেরি হওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চুক্তি বাতিল করে দেয়। ফলে আর এই টুর্নামেন্টে ডেকান চার্জাসকে দেখা যায়নি। ২০১৩ মরসুমে এই দলের বদলে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলে যুক্ত হয়।