চোট স্টার্কের-নেই স্থায়ী ওপেনিং জুটি, জানুন DC'এর শক্তি, দুর্বলতা এবং এক্স ফ্যাক্টর !! 1

আইপিএলের (IPL 2026) আরও একটি নতুন মরসুমে যাত্রা শুরু করতে চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই ফ্র্যাঞ্চাইজিটি এখনও পর্যন্ত একবার‌ও টুর্নামেন্টে ট্রফি জয় করতে পারেনি। ‌গত বছর অক্ষর প্যাটেলের‌ (Axar Patel) নেতৃত্বে শুরুটা ভালোই করেছিল তারা। তারপর মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে। ১৪ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছতে পারিনি দিল্লি। এই বছরও দলকে নেতৃত্ব দিতে চলেছেন অক্ষর। এছাড়াও কেএল রাহুল (KL Rahul) দলের অন্যতম ভরসা হিসেবে মাঠে নামবেন। এর মধ্যেই দলে ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। ‌এখন জেনে নেওয়া যাক এই ফ্র্যাঞ্চাইজি দলের শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর।

Read Also: যোগী আদিত্যনাথের দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন রিঙ্কু, নাইট তারকার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক !!

DC দলের শক্তি-

Ipl 2025
DC | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে শক্তিশালী দিক হল স্পিন আক্রমণ। এই বছর এই বিভাগের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ দুই বোলার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুজনের কাছেই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয়ী দলের অংশ ছিলেন তারা। ফলে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই দুই স্পিনার। ব্যাটিং লাইনআপ‌ও যথেষ্ট প্রভাব ফেলতে প্রস্তুত।

ওপেনার হিসেবে দলকে ভরসা দেবেন অভিষেক পোরেল (Abhishek Porel) এবং পাথুম নিশঙ্কার (Pathum Nissanka) মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ হিসেবে রয়েছেন কেএল রাহুল, নীতিশ রানার (Nitish Rana) মতো তারকা। গত বছর রাহুল এই দলের হয়ে অনেক রান সংগ্রহ করেছিলেন। তিনি এই বছর ওপেনার হিসেবেও মাঠে নামতে পারেন। অন্যদিকে ফিনিশার হিসেবে ডেভিড মিলার (Devid Miller) এবং আশুতোষ শর্মার (Asutosh Sharma) উপস্থিতি দলকে বড়ো স্কোরে পৌঁছে দিতে এবং দ্রুত রান তাড়া করে জয় এনে দিতে সাহায্য করবে।

DC দলের এক্স ফ্যাক্টর-

এই বছর জম্মু কাশ্মীরের তারকা পেসার আকিব নবীকে (Akib Nabi) ৮.৪০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। শেষ রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে ৬০ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। এই তারকা পেসারের গতি এবং ধারাবাহিকতা দিল্লির এক্স ফ্যাক্টর হতে চলেছে বলাই যায়। অন্যদিকে ব্যাটিং অর্ডারে আশুতোষ শর্মা (Asutosh Sharma) প্রয়োজনে হাল ধরে যেকোনো সময় দলকে জয় এনে দিতে পারেন। তিনিও এই বছর দিল্লির অন্যতম ট্রাম কার্ড হয়ে উঠতে পারেন।

DC দলের দুর্বলতা-

Ipl 2025
RCB vs DC | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালসের গত বছর স্থায়ী ওপেনিং জুটি না থাকায় দলকে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এই বছর যদি কেল রাহুল ওপেনিং করেন তার সঙ্গে কে ব্যাট করতে নামবেন তা এখনও নিশ্চিত নয়। ফলে এই বিষয়টি দলকে চিন্তায় রেখেছে। এই ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম তারকা পেসার হলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। কিন্তু তিনি চোট সমস্যার কারণে টুর্নামেন্টের প্রথমদিকে দলের সঙ্গে যোগদান করতে পারবেন না। তিনি বাকি মরসুমেও দলের সঙ্গে থাকবেন কিনা নিশ্চিত নয়।

এই বিষয়টি অবশ্যই দিল্লির জন্য বড়ো ধাক্কা। অন্যদিকে বর্তমানে দলে তারকা স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু তাদের মধ্যে কেউ একজন চোট পেলে দলে কোনো দক্ষ পরিবর্ত ক্রিকেটার নেই।

Read More: রাজস্থানের একাদশে মেলেনি সুযোগ-অভিমানে ছাড়েন ক্রিকেট, তিনি‌ই হলেন RCB’এর নতুন মালিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *