মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আটক ডেভিড ওয়ার্নার, পাকিস্তানে গিয়ে মান-সম্মান হারালেন তারকা !! 1

আইপিএলে (IPL 2026) বিদেশি তারকাদের উপস্থিতি সবসময় টুর্নামেন্টকে আর‌ও আকর্ষণীয় করে তুলেছে। এই বছরও অসংখ্য বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। আবার দীর্ঘদিন জনপ্রিয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার পরও ডেভিড ওয়ার্নার (David Warner), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), স্টিভ স্মিথের (Steve Smith) মতো তারকা বর্তমানে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেই। ফলে এদের মধ্যে পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে অনেককেই। এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্ৰেফতার হলেন ডেভিড ওয়ার্নার।

Read More: চাকরি হারাচ্ছেন KKR সিইও ভেঙ্কি মাইসোর, মস্ত বড় সিদ্ধান্ত শাহরুখ খানের !!

গ্ৰেফতার হলেন ওয়ার্নার-

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আটক ডেভিড ওয়ার্নার, পাকিস্তানে গিয়ে মান-সম্মান হারালেন তারকা !! 2
David Warner | Image: Getty Images

অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তিনি বর্তমানে চলমান পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণ করছেন। মাঝে বিরতি থাকায় এই তারকা দেশে ফিরেছিলেন। এরপরই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে আটক হলেন তিনি। সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল, রবিবার সিডনির দক্ষিণ-পূর্বাঅঞ্চলীয় মারোবরা এলাকায়। সিডনি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন।

রাস্তায় পুলিশ এই জনপ্রিয় ব্যাটসম্যানকে র‌্যান্ডম ব্রেথ টেস্টের জন্য গাড়ি থামাতে বলে। এই পরীক্ষায় দেখা যায় তার রক্তে অ্যালকোহলের পরিমাণ ০.১০৪ যা অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী বৈধ সীমার দ্বিগুণ। গ্রেফতার করার পর পুলিশ ওয়ার্নারকে ‘কোর্ট অ্যাটেনডেন্স নোটিস’ ধরিয়ে ছেড়ে দিয়েছে। আগামী মাসের ৭ মে সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে তাকে সশরীরে হাজিরা দিতে হবে।

IPL’এ নেই ডেভিড ওয়ার্নার-

David Warner, ipl 2025
David Warner | Image : Getty Images

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড ওয়ার্নার (David Warner) ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তারপর থেকে তিনি শুধুমাত্র বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহন করছেন। ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন এই তারকা। ফলে তিনি টুর্নামেন্টের বাইরেই চলে যান। উল্লেখ্য ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) অধিনায়কের দায়িত্ব থেকে এই দলকে ট্রফি এনে দিয়েছিলেন।

এই বছর ডেভিড ওয়ার্নার পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের (Karachi Kings) হয়ে অংশগ্রহণ করছেন। এই দলের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ইতিমধ্যেই করাচি টুর্নামেন্টে ৩ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে। উল্লেখ্য এখনও পর্যন্ত ওয়ার্নার দেশের হয়ে ১১০ ম্যাচে সংগ্রহ করেছেন ৩২৭৭ রান। অন্যদিকে এই তারকার আইপিএলে ১৮৪ ম্যাচে রয়েছে ৬৫৬৫ রান।

Read Also: রিজভীর ব্যাটে আগুন, বিষ্ণুর ম্যাজিক, বরুণ দেবের হস্তক্ষেপে বদলে গেল IPL 2026’এর সমীকরণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *