ম্যাচ চলাকালীন হাতাহাতিতে জড়ালেন ওয়াশিংটন-মিলার, বিতর্ক ক্রিকেট মহলে !! 1

শুরু হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর পর্ব। আজ শেষ ৮’এর লড়াইয়ের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এই ম্যাচে একাদশের কোনো পরিবর্তন করেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা‌‌। আজ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে চাপের মুখে পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দলে হয়ে হাল ধরেন ডেভিড মিলার (David Miller)। তিনি দলকে আবারও লড়াইয়ে ফিরিয়ে আনেন। ফলে এক সময় ম্যাচের পরিস্থিতি অনেকটাই উতপ্ত হয়ে গিয়েছিল। মাঠের মধ্যে মিলার ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

Read More: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !!

মুখোমুখি মিলার-ওয়াশিংটন-

ম্যাচ চলাকালীন হাতাহাতিতে জড়ালেন ওয়াশিংটন-মিলার, বিতর্ক ক্রিকেট মহলে !! 2
IND vs SA | Image: Twitter

আজ দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিং করতে আসেন এইডেন মার্করাম (Aiden Markram) এবং কুইন্টন ডি কক (Quinton de Kock)। তবে তারা স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। দক্ষিণ আফ্রিকা এক সময় মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেভিড মিলার ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন তিনি। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলেন।

এইরকম সময় প্রথম ইনিংসের ১৪ তম ওভারে ওয়াশিংটন সুন্দর উইকেট তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। কঠিন প্রশ্ন ছুঁড়ে দেওয়ায় এই ওভারে একটিও বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারতে পারিনি প্রোটিয়ারা। মাত্র ৬ রান আসে এই ওভারে। এরপর ড্রিংস ব্রেক চলাকালীন মিলার এবং ওয়াশিংটন সুন্দরকে উত্তপ্ত বাকবিতণ্ডের মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায়। একে অপরের দিকে রীতিমতো তেড়ে আসেন‌। মিলার উচ্চস্বরে কিছু বলছিলেন তার জবাব দিচ্ছিলেন ওয়াশিংটন। তাদের থামানোর জন্য অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং আম্পায়ার পর্যন্ত হস্তক্ষেপ করেন।

লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-

আজ প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং আর্শদীপ সিং (Arshdeep Singh) দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে দুরন্ত ফর্মে ছিলেন। ফলে ওপেনিং করতে নেমে মাত্র ৭ বলে ৬ রান করে আউট হন কুইন্টন ডি কক। অন্যদিকে ৭ বলে ৪ বলে মাঠ ছাড়েন অধিনায়ক এইডেন মার্করাম। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ৫০ বলে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন ডেওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার‌ (Devid Miller)।

ব্রেভিস ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে মিলার ৩৫ বলে করেন ৬৩ টি রান। তিনি ৩ টি ছয় এবং ৭ টি চার মেরে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। শেষের দিকে ব্যাট করতে নেমে ২৪ বলে অপরাজিত ৪৪ রান করে জ্বলে ওঠেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। তার এই রানে ভর করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে।

Read Also: গিলের ঘর ভেঙে সারার সঙ্গে প্রেমে মজেছেন অভিষেক শর্মা, বিশ্বকাপের মধ্যেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *