আইপিএল (IPL 2026) বিশ্বের অন্যান্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলিকে অনেকটাই পেছনে ফেলেছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তারকা ক্রিকেটাররা সব সময়ই আগ্রহ প্রকাশ করেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (PSL 2026) ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগদান করেছেন ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani)। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার আরও এক তারকা পিএসএল ছেড়ে আইপিএলে যোগদান করতে চলেছে বলে খবর সামনে এসেছে। দাশুন শানাকা (Dasun Shanaka) পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম প্রত্যাহার করে আলোচনায় উঠে এলেন।
Read More: TOP 6: এমন ছয় জন বিশ্বমানের তারকা যারা IPL’এ ১টি ম্যাচ খেলার পরেই হারিয়ে গেছেন !!
শুরু হতে চলেছে IPL-

প্রতি বছরের মতো এবারেও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে চলেছে আইপিএল। তবে একাধিক রাজ্যে বিধানসভা ভোটের কারণে বিসিসিআইকে (BCCI) এই টুর্নামেন্টের সূচি প্রস্তুত করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এখনও পর্যন্ত প্রথম পর্বের সূচি প্রস্তুত করতে পেরেছেন তারা। ২৮ মার্চ আসন্ন মরসুমের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Royal Challengers Bangaluru vs Sunrisers Haydrabad Match) বিপক্ষে। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে।
আরসিবি গত বছর প্রথমবারের মতো ট্রফি জয় করে। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামে তারা। অন্যদিকে এই বছর হায়দ্রাবাদকে নেতৃত্ব দিতে চলেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। উল্লেখ্য দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে যাত্রা শুরু করতে চাইছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। পিছিয়ে নেই হার্দিক পান্ডিয়ারাও (Hardik Pandya)। চমক দিতে প্রস্তুত ৫ বারের চ্যাম্পিয়নরা।
PSL ছাড়লেন দাশুন শানাকা-

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের নতুন মরসুম। এই টুর্নামেন্টে দাশুন শানাকাকে প্রাথমিকভাবে লাহোর কালান্দার্স (Lahor Kalanders) ৭৫ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল। কিন্তু সূত্র অনুযায়ী শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার ইতিমধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএল থেকে নাম তুলে নিয়েছেন। ফলে আবারও এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের আস্থা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দাশুন শানাকা আইপিএলে একটি দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ফলে পাকিস্তান সুপার লিগ ছাড়ার অন্যতম কারণ হলো আইপিএলে অংশগ্রহণ করা। ভারতের এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে গত বছর তিনি গুজরাট টাইটান্স (Gujarat Titans) দলের অংশ ছিলেন। অন্যদিকে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩১ ম্যাচে ১৯১৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৪৬ টি উইকেট তুলে নিয়েছেন।