চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে শেষ ৮’এর লড়াইয়ে সরাসরি প্রবেশ করেছে ব্লু ব্রিগেডরা। এমনকি গ্ৰুপ পর্বে গৌতম গম্ভীরের দল পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছে দৃষ্টান্ত তৈরি করে। তবে এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এক সময় ধোঁয়াশা তৈরি হয়েছিল। ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অস্থিরতার প্রভাব সাম্প্রতিক সময় একাধিকবার ক্রিকেট মাঠেও পড়েছে। এবার এর সুযোগ নিতে চলেছে অস্ট্রেলিয়া।
Read More: রাজস্থান ছাড়ছেন যশস্বী জয়সওয়াল, এবার KKR’এর হয়ে সামলাবেন নতুন দায়িত্ব !!
ভারত-পাকিস্তানের মধ্যে জটিলতা-

গত বছর পাহেলগামে জঙ্গি হামলার ঘটনা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সাধারণ পর্যটকদের মৃত্যুর পিছনে পাকিস্তানের হাতে রয়েছে বলে খবর সামনে আসে। এরপরই ভারত অপারেশন সিঁদুরের মতো অভিযান চালিয়ে বদলা নেয়। এর প্রভাব ক্রিকেট মাঠেও দেখতে পাওয়া যায়। গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষদের সঙ্গে হ্যান্ডশেক সহ কোনোরকম সৌজন্য বিনিময় করেনি।
অন্যদিকে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসির (ICC) সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে বিসিসিআই (BCCI)’কে চাপের মুখে ফেলার চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তারা টি-টোয়েন্টির মহাযুদ্ধে ভারতের বিপক্ষে মাঠে নামবে না বলে সরকারিভাবে সিদ্ধান্ত নেয়। তবে শেষ পর্যন্ত একাধিক দাবি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় বসেন মহসিন নকভি (Mohsin Naqvi)। এরপরই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাল্টি খেয়ে আবার পাকিস্তান মত পরিবর্তন করে।
সুবিধা পাচ্ছে অস্ট্রেলিয়া-

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য ভারতীয় দল পাকিস্তান সফর করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল। এরপরই আইসিসির (ICC) হস্তক্ষেপে একটি বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের করা হয়। দুই দল একে অপরের মাটিতে খেলবে না বলে চুক্তি পর্যন্ত করা হয়। তবে যত দিন যাচ্ছে দুই দেশের মধ্যে বিতর্কের আবহ ক্রমশ জটিল হয়ে উঠছে। এর ফলে ক্রিকেটের পরিবশেও দূষিত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে ভবিষ্যৎ পরিকল্পনায় আইসিসি ভারত থেকে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে।
অস্ট্রেলিয়ার বিখ্যাত পত্রিকা দ্যা এজ’এর সূত্র অনুযায়ী ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের একদিনের বিশ্বকাপ (ODI WC 2031) ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় এই গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে বলে ইতিমধ্যে খবর সামনে এসেছে। উল্লেখ্য এর আগে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়।