CSK vs PBKS IPL 2026 Match 07 Preview: ধোনির অনুপস্থিতিতে দুর্বল CSK ব্রিগেড, টেবিল টপার হওয়ার আশা তুঙ্গে শ্রেয়াসের পাঞ্জাবের !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস (CSK vs PBKS)। চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ৭.৩০’তে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৮ উইকেটে হেরে যায় তারা। গুয়াহাটিতে মাত্র ১২৭ রানে কার্যত অলআউট হতে হয়েছিল চেন্নাইকে। অন্যদিকে, পাঞ্জাব দল দারুণ ছন্দে রয়েছে, প্রথম ম্যাচেই গুজরাট টাইটান্সকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে তারা। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটি চেন্নাইয়ের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি সুপার কিংসের ঘরের মাঠে প্রথম খেলা।

ঘরের মাঠে চেন্নাই বরাবরই শক্তিশালী, তবে পাঞ্জাব একাধিকবার চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছে। পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াই একেবারেই সমানে সমান। আইপিএলে এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে উভয়েই জিতেছে ১৬টি করে ম্যাচ। ২০২২ সালের পর থেকে সাতবার মুখোমুখি হলেও চেন্নাইয়ের ঝুলিতে এসেছে মাত্র একবার জয়। গতবার চেন্নাইয়ের মাঠে অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং সেই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন জুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।

Read More: ৬,৬,৪,৪,৪…এক ওভারেই বরুণের মিস্ট্রি ধ্বংস করে দিলেন অভিষেক, কটাক্ষের মুখে KKR স্পিনার !!

IPL 2026 CSK vs PBKS পিচ রিপোর্ট

IPL 2026, ind vs zim
MA-Chidambaram-Stadium | Image: Getty Images

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ মূলত লাল মাটিতে তৈরি। যা স্বভাবতই ধীরগতির, শুকনো এবং স্পিন বোলারদের জন্য বিশেষ সহায়ক। আইপিএলের অন্যান্য মাঠের তুলনায় এই পিচ একেবারেই আলাদা চরিত্রের, এখানে বড় রান তোলা খুব একটা সহজ নয়। এখানে ২০০-এর বেশি স্কোর বিরল ঘটনাই বলা চলে। শুরুর দিকে পিচে গতি ও বাউন্স দেখা যায় এবং ফাস্ট বোলাররা প্রথম দিকেই সুইং ও মুভমেন্ট আদায় করতে পারেন। মধ্য ওভার থেকেই পিচ ধীরে ধীরে আরও মন্থর হয়ে যায় এবং বল থেমে আসতে শুরু করে। এতে শট খেলা কঠিন হয়ে পড়ে এবং স্পিনাররা ম্যাচে বড় প্রভাব ফেলতে শুরু করেন। এই সময়টিই সাধারণত ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রাতের ম্যাচে কিছুটা শিশিরের প্রভাব থাকলেও, দিল্লি বা মুম্বইয়ের মতো ততটা প্রভাবশালী নয়। পরিসংখ্যান বলছে, এখানে আগে ব্যাট করা দল প্রায় ৫৬ শতাংশ ম্যাচ জিতেছে।

IPL 2026 CSK vs PBKS চেন্নাইয়ের আবহাওয়া আপডেট

ম্যাচের দিনে চেন্নাইয়ে দিনের তাপমাত্রা প্রায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার সময় তা নেমে প্রায় ৩০ ডিগ্রির আশেপাশে চলে আসবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৫ শতাংশ থাকতে পারে, যা খেলোয়াড়দের জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তবে আজকের ম্যাচে বৃষ্টিপাত হেয়ার সম্ভাবনা নেই যা ম্যাচের গতিপ্রকৃতি বাড়াতে সাহায্য করবে।

IPL 2026 CSK vs PBKS দুই দলের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ুশ মাত্রে, ম্যাথিউ শর্ট, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, নূর আহমেদ, ম্যাট হেনরি, অনশুল কাম্বোজ, খলিল আহমেদ।

পাঞ্জাব কিংস: প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুপার কনলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, মার্কো ইয়ানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার বৈশাখ, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

Read Also: “হাঁটু কাঁপিয়ে ছেড়েছে..”, অভিষেক-ক্লাসেনের দুরন্ত লড়াইয়ে বিশাল লক্ষ্যমাত্রা দিল SRH, দিশেহারা KKR চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *