CSK vs DC TOSS REPORT: টসে জিতল দিল্লি, চেন্নাই একাদশে তারকা ফিনিশার নিলেন এন্ট্রি !! 1

আজ শনিবারের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে চেন্নাইয়ের মাটি উতপ্ত হয়ে উঠতে চলেছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। পরপর তিন ম্যাচে সিএসকে হারের সম্মুখীন হয়ে বর্তমানে পিছিয়ে পড়েছে। চোটের কারণে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এই ম্যাচগুলিতে একাদশে ছিলেন না। পাঁচবারের চ্যাম্পিয়নদের ব্যাটিং এবং বোলিং আক্রমণ রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। কিন্তু দিল্লি প্রথম দুই ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করে। কিন্তু শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও হারের সম্মুখীন হয়েছে তারা। ফলে আজ দুই দলের একাদশের কৌশলে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল।

Read More : ৬,৬,৬,৬,৬,৬,৬… ১৫ বলে হাফসেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, হা করে দেখলেন কিং কোহলি !!

IPL ম্যাচের সময়সূচি-

CSK vs DC TOSS REPORT: টসে জিতল দিল্লি, চেন্নাই একাদশে তারকা ফিনিশার নিলেন এন্ট্রি !! 2
CSK vs DC | Images: Getty Images

চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস

ম্যাচ: ১৮

তারিখ: ১১/০৪/২০২৬

ভেন্যু: এম‌এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

CSK vs DC Match Preview-

Ipl 2026
RCB vs CSK | Images: Getty Images

চেন্নাই সুপার কিংস এই বছর আইপিএলে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে একেবারেই ছন্দে নেই। তারা প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়। ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) থেকে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) সম্পূর্ণ ব্যর্থ হন। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষেও ছবিটাও এক‌ইরকম ছিল। এই ম্যাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। তৃতীয় ম্যাচে চেন্নাইকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ৪৩ রানে পরাজিত করে। এই ম্যাচেও টপ অর্ডারের বিপর্যয় সামনে উঠে এসেছিল।

অন্যদিকে ৬ উইকেটে লখন‌উ সুপার জায়ান্টসকে পরাজিত করে যাত্রা শুরু করে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময় সামীর রিজভী (Sameer Rizvi) ব্যাট হাতে জ্বলে ওঠেন। দ্বিতীয় ম্যাচেও তার বিধ্বংসী ব্যাটিং’এ মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৬ উইকেটে হারায় দিল্লি। তবে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়াই চালিয়েও শেষ পর্যন্ত মাত্র ১ রানে হারের সম্মুখীন হয়েছে দিল্লি‌‌। কেএল রাহুল (KL Rahul) এই ম্যাচে দুরন্ত ইনিংস খেলে লড়াই চালিয়েছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত সিএসকে এবং ডিসি আইপিএলে মোট ৩১ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই ১৯ টি ম্যাচে এবং দিল্লি ১২ টি ম্যাচে পরাজিত হয়েছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, খলিল আহমেদ, গুরজাপনীত সিং

ইমপ্যাক্ট প্লেয়ার- কার্তিক শর্মা, আকিল হোসেন, ম্যাথিউ শর্ট, প্রশান্ত বীর, ম্যাট হেনরি,

DC’এর একাদশ-

কেএল রাহুল (উইকেটকিপার), পথুম নিসাঙ্কা, সামীর রিজভী, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আকিব নবি, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, টি নটরাজন, মুকেশ কুমার

ইমপ্যাক্ট প্লেয়ার- বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা, দুষ্মন্ত চামেরা, করুন নায়ার.  নীতীশ রানা

Read Also: ফিন অ্যালেনের আউট ঘিরে বিতর্কের ঝড়, ভুল সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদের ব্যান করছে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *