সঞ্জুর ঝড় শেষে ওভারটন-কম্বোজের দুরন্ত বোলিংয়ে নাস্তানাবুদ দিল্লি, মৌসুমের প্রথম জয় CSK'র !! 1

IPL 2026: চলতি আইপিএলে খারাপ শুরুর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। ঘরের মাঠে দুরন্ত ভাবে শুরু করে সুপার কিংস দল। চেন্নাইয়ের ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। তার সঙ্গে দারুণভাবে সঙ্গ দেন আয়ুশ মাত্রে (Ayush Mhatre)। দু’জনে মিলে দ্রুত রান তোলায় চেন্নাইয়ের ইনিংস শক্ত ভিত পায়।

শুরুতেই অর্ধশতরান পূর্ণ করার পর আরও বিধ্বংসী রূপ নেন তিনি। শেষ পর্যন্ত দারুণ এক শতরান করে অপরাজিত থাকেন এই তারকা ব্যাটসম্যান। সঞ্জু ৫৬ বলে ১১৫ রান বানান। আয়ুশ মাত্রে (৫৯) এবং শিবম দুবের (২০) নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ পেরিয়ে যায় চেন্নাইয়ের সংগ্রহ, ফলে দিল্লির সামনে দাঁড়ায় একটি কঠিন লক্ষ্য। এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের পর চেন্নাই ভক্তদের মনে প্রথম জয়ের একটি উন্মাদনা দেখা যাচ্ছিল। দিল্লির হয়ে অক্ষর প্যাটেল কেবলমাত্র একটি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন।

মৌসুমের প্রথম জয় পেল সিএসকে

Ipl 2026
Chennai Super Kings | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে, ২০ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের শুরুটা বেশ ভালো হয়েছিল। পথুম নিশঙ্কা ২৪ বলে ৪১ এবং কেএল রাহুল ১০ বলে ১৮ রান বানান। সমীর রিজভী (৬), অক্ষর প্যাটেল (১), ডেভিড মিলার (১৭) রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। শেষের দিকে, ট্রিস্টান স্ট্যাবস ৩৮ বলে ৬০ রান বানান, আশুতোষ শর্মা (১৯), আকিব নবী (৪), কুলদীপ যাদব (৪), লুঙ্গি এনগিরি (৩), টি নাটোরজন (১) রান বানিয়েছেন।

সুপার কিংসের হয়ে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন জেমি ওভারটন। ৩ উইকেট পেয়েছেন আনসুল কম্বোজ (Anshul Kamboj), খলিল আহমেদ, গুরজাপপ্রীত সিং ও নূর আহমেদ একটি করে উইকেট পেয়েছেন। মৌসুমে শুরুতে হারের হ্যাটট্রিক করার পর চতুর্থ ম্যাচে প্রথম হয় পেল সিএসকে।

Read Also: চলন্ত গাড়ি থেকে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দিচ্ছেন চাহাল, তার অভদ্রতার ভিডিও চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *