ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের আইপিএল যাত্রায় এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দীর্ঘদিন রাজস্থান রয়্যালস-এর নেতৃত্ব দেওয়ার পর এবার তিনি যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংস-এ (CSK)। ১৮ কোটি টাকায় রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানের সঙ্গে ট্রেড করা হয় সঞ্জুকে। এই বদল তাঁর কেরিয়ারে একটি বড় মোড় হতে চলেছে বলেই ক্রিকেট ভক্তরা মনে করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এসেছেন সঞ্জু, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনিই হয়েছেন। ইনফর্ম সঞ্জুকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট।
দুরন্ত ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন

বেশ কিছু সূত্রের দাবি আসন্ন মৌসুমে নেতৃত্বের বদল দেখতে পাওয়া যাবে চেন্নাই শিবিরে, এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলকে (CSK) নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন। গত দুই মৌসুমে সুপার কিংস দলের নেতা ছিলেন ঋতুরাজ গায়কোয়ার্ড, তবে দুই মৌসুমে চেন্নাই প্লে-অফে পৌঁছাতে ব্যাপক ভাবে ব্যর্থ হয়েছিল। এমনকি গত মৌসুমে চোটের কারণে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এমএস ধোনি (MS Dhoni)। তবে, সঞ্জুর সামনে যেমন নতুন সুযোগ এনে দিয়েছে, তেমনই প্রত্যাশার চাপও বাড়িয়েছে। আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার ফলে তাঁকে উচ্চমানের পারফরম্যান্স দিতে হবে। পাশাপাশি এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচে খাপ খাওয়ানোও তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
Read More: ‘সুগার ড্যাডি’র সাথে MMS ভাইরাল যশ দয়ালের স্ত্রী শ্বেতার, মুখ লুকোনোর জায়গা নেই RCB তারকার !!
জিওস্টারে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, সঞ্জুর এই যোগদান ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তনের প্রতিফলন। তাঁর মতে, সঞ্জুর সাম্প্রতিক ফর্ম এবং আত্মবিশ্বাস চেন্নাই সুপার কিংসের জন্য বড় সম্পদ হতে পারে। তাঁর মতে, সঞ্জুর মতো ফর্মে থাকা একজন খেলোয়াড়ের দলে যোগ দেওয়া চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য বড় সুবিধা। স্যামসন আগে রাজস্থান রয়্যালসে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন, ফ্রাঞ্চাইজিকে ২০২২ সালের আইপিএলে ফাইনালে তুলেছিলেন সঞ্জু। বিশ্বকাপের মঞ্চে সঞ্জু যে ফর্ম দেখিয়ে এসেছেন সেই ফর্ম যদি অব্যহত রাখতে পারেন তাহলে সুপার কিংস দলকে আটকানো খুবই মুশকিল হতে চলেছে।
CSK’এর নেতৃত্বে থাকতে পারেন সঞ্জু

যদিও সুপার কিংস (CSK) ফ্রাঞ্চাইজি এখনও সঞ্জুর নাম ঘোষণা করেনি। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি তাদের নতুন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন বেছে নিয়েছে। প্রথম দিকের কয়েকটি ম্যাচ চোটের জন্য খেলতে পারবেন না অধিনায়ক কামিন্স। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের ভার উঠেছে ঈশান কিষানের কাঁধে – সদ্য তাঁর নেতৃত্বে ঝাড়খণ্ড সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং দলের ভিএস ক্যাপ্টেন করা হয়েছে অভিষেক শর্মাকে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত ১ নম্বর ব্যাটসম্যান হলেন অভিষেক শর্মা এবং দ্বিতীয় স্থানেই রয়েছেন ঈশান কিষান।