"ধোনি ছাড়া অন্ধ..", ওভারটনের লড়াইয়ে ১২৭ CSK'এর, রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের পারফর্মেন্স চর্চায় !! 1

আইপিএলে (IPL 2026) একের পর এক হাইভোল্টেজ ম্যাচ টুর্নামেন্টের উন্মাদনাকে অনেকটাই বৃদ্ধি করেছে। আজ আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। ম্যাচে অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) প্রথমে টসে জিতে বোলিং করা সিদ্ধান্ত নেন। হলুদ বাহিনী প্রথমে ব্যাটিং করতে নেমে আজ বিপর্যয়ের মুখে পড়ে। টপ অর্ডার একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। রাজস্থানের বোলিং আক্রমণ ১১৫০ রান পর্যন্ত‌ও পৌঁছাতে দেয়নি।

Read Also: ‘কাছে আসবেন না, সাইড দিন…’, হার্দিক পুত্র অগস্ত্যকে আগলে রেখে ভাইরাল মাহিকার ভিডিও !!

বড়ো ইনিংস গড়তে ব্যর্থ CSK-

"ধোনি ছাড়া অন্ধ..", ওভারটনের লড়াইয়ে ১২৭ CSK'এর, রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের পারফর্মেন্স চর্চায় !! 2
RR vs CSK | Images: Getty Images

আজ চেন্নাই সুপার কিংসের হয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও রুতুরাজ গায়কোয়াড‌ (Ruturaj Gaikwad) ওপেনিং করতে আসেন। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবেন বলে লড়াই শুরু করেন। কিন্তু রাজস্থানের বোলিং আক্রমণ প্রথম থেকে চাপ সৃষ্টি করতে থাকে। নন্দ্রে বার্গার (Nandre Burger) এবং জোফ্রা আর্চার (Jofra Archer) বল হাতে রীতিমতো জ্বলে উঠে কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন। সঞ্জু ৭ বলে ৬ রান করে এবং রুতুরাজ ১১ বলে ৬ রান করে মাঠ ছাড়েন।

এরপর মিডল অর্ডারে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), ম্যাথু শর্ট (Matthew Short) থেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসা সরফরাজ খান (Sarfaraz Khan) বড়ো ইনিংস গড়তে ব‌্যর্থ হন। ফলে ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। উল্লেখ্য ১২ বলে ১৭ রান আসে সরফরাজের ব্যাট থেকে। শিবম দুবের (Shivam Dube) মতো তারকা ফেরেন ৬ রান করে।

এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে জেমি ওভারটন (Jamie Overton) হাল ধরেন‌। তিনি চাপের মুখে দাঁড়িয়ে ৩৬ বলে করেন ৪৩ রান‌। ফলে প্রথম ইনিংসে ১৯.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন। নন্দ্রে বার্গার ৪ ওভারে ২৬ রান দিয়ে পেয়েছেন ২ টি উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ২ টি উইকেট।

“চেন্নাই দলটা কোমায় চলে গেছে। এই দলকে মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ ফিরিয়ে আনতে পারবে না।”, বলে উল্লেখ করেছেন ভক্তরা। এক সমর্থক লিখেছেন, “ভাষা হারিয়ে গেছে। পাঁচবারের চ্যাম্পিয়নদের এই অবস্থা কোনো ক্রিকেট ভক্ত মেনে নিতে পারছে না‌।” “এই বছরও পয়েন্ট তালিকায় শেষ থেকে শেষ করবে। ফালতু দল হয়ে গেছে সিএসকে।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “ছেড়ে দে মা কেঁদে বাঁচি..”, রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *