"সিংহের কামব্যাকে ছারখার..", সঞ্জুর দুরন্ত শতরানে CSK'এর রানের পাহাড়, আলোচনা সোশ্যাল মিডিয়ায় !! 1

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এই বছর আইপিএলে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে। ফলে আজ ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারাতে মরিয়া তারা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ওপেনিং করতে নেমেই ব্যাট হাতে জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রতিপক্ষ বোলারদের কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন এই তারকা। আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। সঞ্জুর দুরন্ত শতরানে বিশাল লক্ষ্যমাত্রা দিল চেন্নাই সুপার কিংস।

Read More : ৬,৬,৬,৬,৬,৬,৬… ১৫ বলে হাফসেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, হা করে দেখলেন কিং কোহলি !!

বিশাল লক্ষ্যমাত্রা দিল CSK-

"সিংহের কামব্যাকে ছারখার..", সঞ্জুর দুরন্ত শতরানে CSK'এর রানের পাহাড়, আলোচনা সোশ্যাল মিডিয়ায় !! 2
CSK vs DC | Images: Getty Images

আজ প্রথম ইনিংসে চেন্নাইয়ের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন এবং রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। অধিনায়ক ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন। তবে সঞ্জু আজ ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ান। এই তারকা ব্যাটসম্যান আয়ুশ মাহাত্রের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দিল্লি ক্যাপিটালসের বোলিং আক্রমণের ওপর চাপ সৃষ্টি করেন তারা। ২৬ বলে অর্ধশতরান আসে সঞ্জুর ব্যাট থেকে। এখানেই থেমে থাকেননি তিনি।

মরসুমের প্রথম শতরান হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেন এই তারকা। অন্যদিকে ৩৭ বলে ৫৯ রানে রিটায়ার্ড আউট হন আয়ুশ মাহাত্রে। তিনি ৪ টি ছয় এবং ৩ টি চার মারেন। তার বদলে মাঠে নামেন শিবম দুবে (Shivam Dube)। তিনি ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। সঞ্জু করেন ৫৬ বলে অপরাজিত ১১৫ রান। ১৫ টি চার এবং ৪ টি ছয় আসে তার ব্যাট থেকে। এর ফলে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রানে পৌঁছেছে চেন্নাই।

এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “সঞ্জু স্যামসন নিজের ক্লাসের পরিচয় দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন কেন তিনি এত বড়ো ব্যাটসম্যান। অসাধারণ ব্যাটিং।”, বলে জানাচ্ছেন সমর্থকরা। “আয়ুশ মাহাত্রেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত একদম ফালতু ছিল। নাহলে চেন্নাই আরও বেশি রান সংগ্রহ করতে পারত। ব্যাটিং লাইনআপ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত।” বলেও জানাচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.com/i/status/2042984055051030678

Read Also: ফিন অ্যালেনের আউট ঘিরে বিতর্কের ঝড়, ভুল সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদের ব্যান করছে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *