যৌতুকের জন্য মার-সকলের সামনে শারীরিক নির্যাতন, আদালতের দ্বারস্থ অমিত মিশ্রের স্ত্রী !! 1

ব্যক্তিগত সমস্যাকে পিছনে ফেলে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় ক্রিকেটাররা জ্বলে উঠেছিলেন। বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ঈশান কিষাণদের (Ishan Kishan) তাদের প্রেমিকাদের সঙ্গে মাঠের মধ্যে প্রকাশ্যে ট্রফি জয়ের আনন্দে মেতে উঠতে দেখা যায়। সেই ভিডিওগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর মধ্যেই এবার আইপিএল ক্রিকেটার অমিত মিশ্র (Amit Mishra) আইনি জটিলতার মধ্যে পড়লেন। তার স্ত্রী বলে দাবি করা এক মহিলা পারিবারিক হিংসা সহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে এনে আদালতের দ্বারস্থ হয়েছেন।

Read More: রেকর্ডের পর রেকর্ড, বিশ্বকাপ জিতে নিন্দুকের মুখে তালা দিলেন গৌতম গম্ভীর !!

আইনি জটিলতায় অমিত মিশ্র-

যৌতুকের জন্য মার-সকলের সামনে শারীরিক নির্যাতন, আদালতের দ্বারস্থ অমিত মিশ্রের স্ত্রী !! 2
Amit Mishra and His Wife | Image : Twitter

আইপিএল ক্রিকেটার অমিত মিশ্রের বিরুদ্ধে সিভিল জজের আদালতে নির্যাতনের অভিযোগ এনেছেন উত্তরপ্রদেশের কানপুরের ৩৫ বছর বয়সী মডেল গরিমা তিওয়ারি (Garima Tewari)। তার দাবি অনুযায়ী ২০১৯ সালে ইনস্টাগ্রামে অমিতের সঙ্গে তার পরিচয় হয়েছিল। ৩ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২১ সালের ২৬ এপ্রিল কানপুরের ক্লাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের কাছে নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

অমিত মিশ্র ছাড়াও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দুজনেই বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মরত রয়েছেন। গরিমার অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুক হিসেবে হোন্ডা সিটি গাড়ি এবং ১০ লক্ষ টাকা দেয়ার জন্য চাপ দেয়। এছাড়াও অভিযোগ করা হচ্ছে যে ক্রিকেটার মাতাল অবস্থায় তার ওপর শারীরিক নির্যাতন সহ অকথ্য ভাষায় গালাগালি করেছেন। তিনদিন না খেতে দিয়ে পর্যন্ত আটক করে রাখা হয়েছিল বলেও গুরুতর দাবি করেন গড়িমা।

শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছিলেন। ফিনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিযোগকারিণী। এরপর পুলিশ কমিশনার সহ বেশ কয়েকজন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে কোনো ফলাফল হয়নি। ক্রিকেটারের প্রভাব থাকায় বিচার পাননি তিনি। তারপরেই আদালতে আবেদন করেছিলেন। উল্লেখ্য আমিত আইপিএল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো দলের হয়ে খেলেছেন।

শুরু হচ্ছে আইপিএল-

নিলাম
IPL Auction | Image: Twitter

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand Match)। এই দিন‌ই আসন্ন আইপিএল নিয়ে বড় খবর সামনে আসে। প্রচারকারী সংস্থার থেকে জানা যায় ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল (IPL 2026) । তবে এখনও পর্যন্ত সূচি তৈরি করা হয়নি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসামে বিধানসভা ভোট থাকায় কর্মকর্তারা চিন্তার মধ্যে পড়েছেন। নির্বাচন কমিশনারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা।

Read Also: ট্রফি জিতে গার্লফ্রেন্ডকে প্রকাশ্যে চুম্বন হার্দিকের, ফাইনাল করলেন বিয়ের তারিখ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *