টাকার কাছে বিক্রি BCCI, পাকিস্তানের জায়গায় টিম ইন্ডিয়ার উচিত ছিল ম্যাচ বয়কট করার !! 1

BCCI: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর (T20 World Cup 2026) আগে ভারত–পাকিস্তান (IND vs PAK) ম্যাচ বাতিল হওয়া যেন ক্রিকেটের চেয়ে অনেক বড় একটি বার্তা বহন করছে। পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনই ভারতে নতুন করে রাজনৈতিক ও আবেগঘন বিতর্ক শুরু হয়েছে। তবে, এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশ ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বাংলাদেশ প্রথমে ভারত সফরে অস্বীকার করায় আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তে আপত্তি তুলেছিল পাকিস্তান এবং আইসিসির ভোটিং সিস্টেমে বাংলাদেশকে একমাত্র একটি ভোট তারাই প্রদান করেছিল।

বিশ্বকাপে মুখোমুখি হবে না ভারত ও পাকিস্তান

টিম ইন্ডিয়া, bcci
IND vs PAK | Image: Getty Images

পেহেলগাঁও হামলার পর, ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছিল। যদিও, এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে ঠিক করেছিল। তবে, শেষমেষ ভারত এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয় এবং পাকিস্তানকে তিনবার নাস্তানাবুদ করেছিল। ভারত পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ম্যাচ হলেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি। তবে, এবারের বিশ্বকাপের আগে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের পথে হেঁটেছে। বিশ্বকাপের মঞ্চে ভারত ও পাকিস্তান মোট ৮ বার মুখোমুখি হয়েছে। ভারতীয় দল পাকিস্তানকে ৭ বার পরাস্ত করেছে এবং ১ বার ভারতকে পরাস্ত করেছিল পাকিস্তান।

Read More: “ওদের কোনো দাম নেই…” ম্যাচ বয়কট বিতর্কে ক্ষুব্ধ আফ্রিদি, নিলেন ICC’এর ক্লাস !!

এই ঘটনার মধ্যেই উঠে এসেছে ভারতের কোচ গৌতম গম্ভীরের পুরনো বক্তব্য। ২০১৯ সালে পুলওয়ামা জঙ্গি হামলার পর তিনি প্রকাশ্যে বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেটসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। গম্ভীর স্পষ্ট করে বলেছিলেন, “৪০ জন সেনার জীবন ক্রিকেট ম্যাচের থেকে অনেক বেশি মূল্যবান।” তাঁর মতে, “পাকিস্তানের বিরুদ্ধে খেললে সমালোচনা হবে না, বরং না খেললে সমালোচনার মুখে পড়তে হবে – এই ধারণা ভুল।” তিনি এমনকি বলেছিলেন, “পাকিস্তানকে বয়কট করতে গিয়ে যদি ভারত সেমিফাইনালে না পৌঁছায়, তাহলেও সেটাকে মেনে নেওয়া উচিত।

BCCI’এর উপর উঠলো বড় অভিযোগ

Ipl 2026
BCCI | Image: Getty Images

১৫ ফেব্রুয়ারির ম্যাচ বাতিল হওয়ায় গ্রুপের সমীকরণ বদলে গেছে। পাকিস্তান এখন আমেরিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলেই পরের রাউন্ডে পৌঁছাতে পারে। যদি, পাকিস্তান কোনো ম্যাচে পরাজিত হয় তাহলে তাদের পক্ষে নকআউট স্টেজে পৌঁছনো কঠিন হয়ে দাঁড়াবে। পাকিস্তান বারবার ভারতের মাটিতে জঙ্গি হামলা চালিয়েছে, সেই হিসাবে ভারতের উচিত ছিল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার। তবে ভারতের জায়গায় পাকিস্তান সেই বয়কট করে দেখালো। গম্ভীর ছাড়াও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি প্রকাশ্যে আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, পাকিস্তান যদি ম্যাচ না খেলে, তবে আইসিসির উচিত তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা বা কড়া পদক্ষেপ নেওয়া। তার মতে তাঁর মতে, “অতীতে একাধিক সুযোগ থাকা সত্ত্বেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছে। অথচ এবার পাকিস্তান নিজেরাই বয়কটের পথে হাঁটল।

Read Also: যদি ফাইনালে ওঠে ভারত-পাকিস্তান, বাবর আজমদের বয়কটে এই সিদ্ধান্ত নেবে ICC !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *