গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬৫ রানের বড় ব্যাবধানে জয় ছিনিয়ে নিলো এসএরএইচ। ইডেন গার্ডেন্সে নাইট বাহিনীকে একতরফা ভাবে পরাস্ত করেছে সানরাইজার্স দল। সিজিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২০ রান বানানোর পরেও হেরেছিল কলকাতা, এবার তার কাছাকাছি একটি রান বানাতে গিয়ে একেবারে ধরাশায়ী হয়ে পড়লো কেকেআর। ক্রিকেট ভক্তদের মতে, গতকাল সানরাইজার্সের কাছে পরাজয়ের পিছনে মূল কান্ডারি হলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ক্যাপ্টেন রাহানে একেবারে ক্যাপ্টেন্সি নিয়ে অজ্ঞাত। গতকাল SRH দলের স্টার পারফর্মার ছিলেন অভিষেক শর্মা এবং ট্রভিস হেড। অভিষেক ও হেডের জুটি পাওয়ার প্লের মধ্যেই খেলার রুপ বদলে দেন।
ইডেনে লজ্জার হার KKR’এর

এর আগে বিশ্বকাপের মঞ্চে অভিষেককে অফ স্পিনারের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। বারবার উইকেট হারিয়েছেন তিনি, যেখানে KKR দলে অফস্পিনার সুনীল নারিন রয়েছেন সেখানে তাকে দিয়ে পাওয়ার প্লেতে এক ওভার বোলিং করানোর সিদ্ধান্ত এবং পাওয়ারপ্লেতে মাত্র ৩ রান দেওয়া বোলারকে আরও এক ওভার বোলিং না করানো অত্যন্ত বুদ্ধি হীনতার একটি কাজ। ক্যাপ্টেন্সির পাশাপাশি তার ব্যাটিংয়েও গলদ দেখা গিয়েছে। ব্যাট হাতেও ১০ বলে মাত্র ৭ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর জন্যই একাদশ গঠনে বেশ সমস্যা তৈরি হচ্ছে। টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র এবং রোভম্যান পাওয়েলদের মতন খেলোয়াড়রা এখনও খেলার সুযোগ পাননি।
Read More: “মুখ লুকানোর জায়গা নেই..”, হায়দ্রাবাদের বিপক্ষে লজ্জাজনক হারের পর KKR’কে নিয়ে ক্লাস নেটিজেনদের !!
দলে থাকা ক্যামেরন গ্রীন প্রথম দুই ম্যাচে বড় রানের দেখা পাননি। এমনকি বোলিং করার জন্যও তিনি ফিট নন। তবুও তাকে বারবার সুযোগ দিচ্ছে ফ্রাঞ্চাইজি। এই পরিস্থিতিতে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে। বেঞ্চে বসে থাকা রবীন্দ্র কিংবা পাওয়েল দুজনেই ব্যাট ও বল হাতে পরিপক্ক। এমনকি বিশ্বকাপের মঞ্চে তারা দুজনেই ইডেনে ভালো প্রদর্শন করেছিলেন। অন্যদিকে দলে রয়েছেন সুনীল নারিন (Sunil Narine), তাকে ঠিক ভাবে ব্যাবহার করছেন না রাহানে। ২০২৪ সালে কেকেআর যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন নারিন ও সল্টের জুটি কেকেআরকে জয়ের বড় অবদান রেখেছিলেন। এবারে অ্যালেনের সাথে যদি তাকে ওপেনিং করতে দেখা যায় তাহলে দলের ভারসাম্য ফিরে আসবে এবং কেকেআর চাইলে অতিরিক্ত বোলারকেও খেলাতে পারে।
ম্যাচ শেষে মুখ খুললেন রাহানে

এদিন ম্যাচ নিয়ে বলতে গেলে, প্রথমে ব্যাট করে সানরাইজার্স সহজেই ২২৬ রান তোলে, সেখানেই ১৬.১ ওভারে ১৬১ রান করেই অলআউট হয়ে যায় রাহানের দল। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে কেকেআর অধিনায়ককে পিচ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, ঠিক যেমনটা গত মৌসুমে করে থাকতেন। রাহানে বলেন, “প্রথম ইনিংসে বল ঠিকঠাক ব্যাটে এলেও, দ্বিতীয় ইনিংসে তা হয়নি। ব্যাট করা সহজ ছিল না। বলে থমকে আসছিল। আমাদের ব্যাটিং করতে সমস্যা হয়েছে। পিচ দেখে ভেবেছিলাম তাড়া করে সহজে জিততে পারবো। তবে পুরোটাই উল্টো হয়ে গিয়েছে। যদিও আমি এই ব্যাপারে কোনওরকম অজুহাত দিতে চাই না।” কেকেআর তাদের পরের ম্যাচটিও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। তৃতীয় ম্যাচের আগে নিজেদের শোধরাতে চাইবে কেকেআর।