আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমে এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা তিন ম্যাচে হার, ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই ব্যর্থতা, সব মিলিয়ে চাপে রয়েছে দল। এই অবস্থায় দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। মেগা নিলামে বিপুল অর্থে কেনা এই অলরাউন্ডারের ওপর ছিল বিশাল প্রত্যাশা। কিন্তু বাস্তবে তিনি এখনও নিজের সেরাটা দিতে পারেননি। ব্যাট হাতে তিন ম্যাচেই ব্যর্থতা জুড়ে রয়েছে। পাশাপশি, বোলিং না করতে পারা দলের ভারসাম্য নষ্ট করেছে।
সিজিনের শুরুতেই ফ্লপ ক্যামেরন গ্রিন

ক্যামেরন গ্রিন মূলত একজন পেস বোলিং অলরাউন্ডার। তাঁর বোলিংটা দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে, চোটের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে বোলিং করতে নিষেধ করে। যদিও, তাকে নেটে বোলিং করতে দেখা যাচ্ছে। কিন্তু তাকে এখনও ম্যাচে দেখতে পাওয়া যায়নি। এর প্রভাব অবশ্য কেকেআরের বোলিং লাইনআপে পড়েছে। নতুন বল হোক কিংবা ডেথ ওভার কেকেআরের বোলারদের শেষ দুই ম্যাচেই একেবারে হতাশ দেখিয়েছে। ব্যাট হাতে প্রথম তিনটে ম্যাচে তিনি যথাক্রমে ১৮, ২ এবং ৪ রান বানিয়েছিলেন। কেকেআরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্রিনের বোলিং না করা।
Read More: “দায়িত্বজ্ঞানহীন মন্তব্য..”, রাহুলের মৃত্যুতে সৌরভ গাঙ্গুলীর মন্তব্য নিয়ে কটাক্ষ স্বস্তিকার !!
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যতদিন না পর্যন্ত গ্রিনকে সবুজ সংকেত দেবে, ততদিন বোলিং করতে পারবেন না তিনি। অন্যদিকে, কেকেআর দলের খুশির বার্তা বয়ে নিয়ে আসছেন মাতিসা পথিরানা। সূত্রের দাবি তিনিও চোট কাটিয়ে শীঘ্রই দলে ফিরে আসবেন। এটি কেকেআরের জন্য বড় স্বস্তির খবর হতে পারে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লখনউ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে ম্যাচ কেকেআরের কাছে শুধু আরেকটা ম্যাচ নয়, বরং ঘুরে দাঁড়ানোর লড়াই। গ্রিনের পর পাথিরানাকে কেকেআর বড় অঙ্কের টাকায় দলে নিয়েছে মূলত তাঁর ডেথ ওভারের দক্ষতার জন্য।
বোলিং করতে দেখা যাবে গ্রিনকে

তাঁর স্লিং অ্যাকশন এবং ইয়র্কার ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ। ক্যামেরন গ্রিনকে এবারের আইপিএলে এখনও ছন্দে দেখা যায়নি। তাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স একটি বার্তাও দিয়েছে। গ্রিনের একটি ফটো পোস্ট করেছে নাইট রাইয়ার্স দল। যেখানে গ্রিনের মুখ ঢাকা অবস্থায় বোলিং করতে দেখা যাচ্ছে। কেকেআর ফ্রাঞ্চাইজি হয়তো সেই সবুজ সংকেত পেয়ে গিয়েছে তাকে দিয়ে বোলিং করানোর।
No prizes for guessing who's bowling here 👀⌛ pic.twitter.com/z3UF3lUT86
— KolkataKnightRiders (@KKRiders) April 7, 2026