২৫ কোটির ক্লাউন! অদ্ভুত রান-আউটে ফের ব্যর্থ ক্যামেরন গ্রিন 1

পরিসমাপ্তি ঘটলো আইপিএল ২০২৬-এর (IPL 2026) মঞ্চে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলের লড়াই। এদিন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথমে ব্যাটিং করতে নেমে আগ্রাসী সূচনা করেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও  ট্রেভিস হেড (Travis Head)। পাওয়ারপ্লেতেই দ্রুত রান তুলে কলকাতার বোলারদের চাপে ফেলে দেন তাঁরা। মাঝের ওভার গুলিতে হেনরিক ক্লাসেন (Heinrich Klassen) এবং নীতিশ রেড্ডির (Nitish Reddy) ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২৬ রান বানায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাট হাতে সর্বাধিক ৫২ রান বানান ক্লাসেন, পাশাপাশি ৪৮ বানান অভিষেক, ট্রেভিস হেড (৪৬) নীতিশ রেড্ডি (৩৯) রান বানান।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ঝড়ো হলেও দ্রুত ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৬১ রানেই অলআউট হয়ে যায় দলটি। কেকেআরের হয়ে আজকের ম্যাচেও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। অর্ধশতক করে লড়াইয়ের ইঙ্গিত দিলেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় হায়দ্রাবাদ, বড় ব্যবধানে পরাজিত হয় কলকাতা। তবে আজকের ম্যাচেও ভক্তদের হতাশ করলেন ২৫.২০কোটির ক্যামেরন গ্রিন (Cameron Green)। চলতি আইপিএলে গ্রিনের যাত্রা একেবারেই ভালোভাবে শুরু হয়নি। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে আবারও ব্যর্থ হলেন তিনি, আর সঙ্গে যোগ হলো এক অদ্ভুত রান-আউট।

Read More: “মুখ লুকানোর জায়গা নেই..”, হায়দ্রাবাদের বিপক্ষে লজ্জাজনক হারের পর KKR’কে নিয়ে ক্লাস নেটিজেনদের !!

KKR ভক্তদের আবারও হতাশ করলেন ক্যামেরন গ্রিন

Ipl 2026
Cameron Green | Image: Twitter

গ্রিনের রান আউটে হঠাৎই ম্যাচে মোড় ঘুরে যায়। পাওয়ার প্লের শেষ ওভারে পঞ্চম বলে ঘটে অঘটন। ঈশান মালিঙ্গার একটি বল গ্রিন সোজা ব্যাটে খেলেন এবং সেটা রঘুবংশীর ব্যাটে লেগে সোজা ফিরে আসে মালিঙ্গার দিকে। বলটি সামান্য থামিয়ে দেন মালিঙ্গা। সেই সুযোগে রান নেওয়ার চেষ্টা করেন দুই ব্যাটার, কিন্তু দ্বিধার কারণে মাঝপথেই থেমে যান। মুহূর্তের মধ্যে বল কুড়িয়ে নিয়ে গ্রিনকে আউট করে দেন তিনি। প্রথমে মনে হয়েছিল রঘুবংশী হয়তো আউট হয়েছেন তবে পুনরায় দেখায় স্পষ্ট হয় দু’জনই একই প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। ফলে ক্রিজের বাইরে থাকা গ্রিনকে প্যাভিলিয়নে ফিরতে হয়। মাত্র ২ বলে ২ রান করে এই অদ্ভুত রান-আউটে বিদায় নিতে হয় তাঁকে, যা ম্যাচের অন্যতম চর্চিত মুহূর্ত হয়ে ওঠে।

Read Also: IPL 2026: আউট নাকি ‘নট’ আউট ছিলেন অভিষেক শর্মা? ঘরের মাঠে কি আম্পায়ারের বাড়তি সুবিধা পেল KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *