আইপিএল (IPL 2026) আবারও নিজের ছন্দে ক্রিকেট মহলকে মাতিয়ে তুলেছে। উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন দল আরসিবি (Royal Challengers Bangaluru) জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে। এর সঙ্গে গতকাল চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে বার্তা দিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাটিং’এর যাদু আবারও উঠে এসেছে চর্চায়। অন্যদিকে এই বছরও টুর্নামেন্টে অসংখ্য বিদেশি তারকা অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে কিছু জন চোটের কারণে এখনও দলের সঙ্গে যোগদান করেননি। তবে এর মধ্যেই আইপিএল চলাকালীন টুর্নামেন্টের সঙ্গে যুক্ত এক বিদেশির রহস্যজনক মৃত্যু চাঞ্চল তৈরি করেছে।
Read More: পুরনো প্রেম! চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জাদেজার চোখে জল, হলুদ জার্সিকেও চুমু !!

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয়ের পর ভারতীয় ক্রিকেট ভক্তরা এবার আইপিএলের উন্মাদনায় নিজেদের ভাসিয়ে দিয়েছে। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের চ্যাম্পিয়নরা ৬ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই তারকা ব্যাটসম্যান ৩৮ বলে করেন ৭৯ রান। তার ব্যাট থেকে ৫ টি চার এবং ৫ টি ছয় আসে।
এরপর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে জ্বলে ওঠেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই তারকা ব্যাটসম্যান ৩৮ বলে ৭৮ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। হিটম্যান হাঁকান ৬ টি ছয় এবং ৬ টি চার। অন্যদিকে সোমবার বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দুরন্ত ব্যাটিং দাপট রীতিমতো চমক দেয়। এই ম্যাচে রাজস্থান রয়্যালস মাত্র ১২৭ রানে চেন্নাইকে অলআউট করে দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে বৈভব ১৭ বলে ৫২ রান করে দলকে ৮ উইকেটে জয় এনে দেন।
মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য-

আইপিএলের মধ্যেই এবার সম্প্রচারের কাজ করতে এসে প্রাণ হারালেন এক ব্রিটিশ ব্যক্তি। সূত্র অনুযায়ী গত সপ্তাহে উইলিয়াম ল্যাংফোর্ড মুম্বাইয়ে আসেন। এরপর ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের কাজ শুরু করেন। ৭৬ বছর বয়সি এই ব্রিটিশ নাগরিক আইপিএলের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। এবার তার হোটেল রুমে মৃতদেহ পাওয়ার খবর সামনে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। গত ২৪ মার্চ মুম্বাই এসে পৌঁছেছিলেন। ট্রিডেন্ট হোটেল থেকে নিজের কাজ করছিলেন।
আইপিএলের উদ্বোধনী ম্যাচেও উইলিয়াম নিজের দায়িত্ব পালন করেন। ম্যাচ শেষে নিজের হোটেলে ফিরে আসেন আবার। পরের দিন অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। হোটেল কর্মীরা ফোন করেও উত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত ‘মাস্টার কি’ দিয়ে দরজা খোলা হয়। এরপরই এই ব্রিটিশ নাগরিকের নিথর দেহ উদ্ধার করেন তারা। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যে রহস্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মেরিন ড্রাইভ থানার পুলিশ।